হাম দিল দে চুকে সনম সিনেমার দৃশ্য
বিনোদন

ঐশ্বরিয়াকে নিয়ে মুখ খুললেন সালমান!

সান নিউজ ডেস্ক: ভাইজান খ্যাত বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে প্রেম করেছিলেন ঐশ্বরিয়া রাই। কিন্তু একটা পর্যায়ে প্লে-বয় সালমানের সঙ্গে তিক্ত বিচ্ছেদের স্বাদ নিতে হয় ঐশ্বরিয়াকে।

আরও পড়ুন: প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের সমাধান

বিচ্ছেদের কাঁটা সরিয়ে বিবেকের সঙ্গে মন দেওয়া-নেওয়া করেছিলেন সাবেক এই বিশ্বসুন্দরী। আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

যে খবর একেবারেই তখন ভালোভাবে নেননি বজরঙ্গি ভাইজান। আর সেই রোষেই বিবেক ওবেরয়কে নিয়ে মুখ খোলেন ‘ভাইজান’।

আরও পড়ুন: কুনিও হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড বহাল

সালমান খান বনাম বিবেক ওবেরয়-বলিউডের দুই নায়কের ‘যুদ্ধ’ ঘিরে সরগরম হয়েছিল বলিপাড়া। যাকে ঘিরে দুই নায়কের মধ্যে এত তিক্ততা, তিনি সাবেক বিশ্বসুন্দরী হৃদয় কাঁপানো নায়িকা ঐশ্বর্য রাই।

এক রাতে বিবেককে ৪১ বার ফোন করে সালমান হুমকি দেন বলে অভিযোগ ওঠে। সালমানের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করে সরব হয়ে তোলপাড় ফেলে দেন বিবেক।

আরও পড়ুন: সৈন্য সমাবেশের ঘোষণা

ঐশ্বর্য রাই, রানি মুখার্জি ও দিয়া মির্জাদের সঙ্গেও বিবেকের ‘চক্কর’ চলছে বলে অশালীন ইঙ্গিত করেছিলেন সালমান খান! এমন অভিযোগই করেছিলেন ‘সাথিয়াঁ’ ছবির নায়ক। রীতিমতো সংবাদ সম্মেলন করে সালমানের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেন বিবেক।

সালমান অশ্রাব্য ভাষায় তাকে গালাগাল করেছেন বলেও অভিযোগ করেন তিনি। বিবেক বলেন, এক রাতে আমায় ৪১ বার ফোন করেছে ও। মদ খেয়ে ফোন করে গালাগাল করে। আমায় জিজ্ঞাসা করে, কার কার সঙ্গে আমার সম্পর্ক রয়েছে। এ কথা শুনে আমি বলি— এটি ব্যক্তিগত বিষয়। এর পরই একের পর এক নায়িকার নাম বলতে শুরু করে সালমান।

আরও পড়ুন: ভুলবশত গোলা পড়েছে

এর পরই বিবেক বলেন, এত কিছু শোনার পরও চুপ ছিলাম। আমায় এমন ভাষায় গালাগাল করা হয়, যা মুখে আনতে পারব না।

ওই অভিনেত্রীদের শারীরিক গঠন নিয়ে যখন কথা বলতে শুরু করল, এমনকি আমার বাগদত্তা গুরপ্রীতের নামও বলে। তখন আর নিজেকে সামলে রাখতে পারিনি। আমি ওকে থামানোর চেষ্টা করি।

আরও পড়ুন: ব্রাজিলে গুদাম ধসে নিহত ৯

প্রসঙ্গত, পরিচালক সঞ্জয় লীলা বানসালির ছবি ‘হাম দিল দে চুকে সনম’ ছবির সেটে প্রথম দেখা হয় সালমান-ঐশ্বর্যের। পর্দার রোম্যান্স ছাপিয়ে যায় বাস্তবেও।

পরিবারের অমত থাকা সত্ত্বেও সালমানের সঙ্গে চুটিয়ে প্রেম করছিলেন ঐশ্বর্য়। কিন্তু পরে তাদের সম্পর্ক ভেঙে খান খান হয়ে যায়।

সালমান তার ওপর নির্যাতন চালাতেন বলে অভিযোগ করেছিলেন ঐশ্বর্য। সালমানের সঙ্গে বিচ্ছেদের পরই বিবেকের সঙ্গে প্রেমের বাঁধনে জড়িয়েছিলেন সাবেক বিশ্বসুন্দরী। যার জেরেই বিবেককে একহাত নিয়েছিলেন সালমান। যদিও পরে বিবেকের সঙ্গেও সম্পর্ক টেকেনি ‘অ্যাশে’র।

বর্তমানে বচ্চন পরিবারের বধূ তিনি। তবে এখনো সালমানের সঙ্গে তার মুখ দেখাদেখি বন্ধ। পুরনো এ ঘটনা এখনো ভুলতে পারেনি বলিউড।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা