সালমান শাহ ও শাকিব খান
বিনোদন

যদি পাশে থাকতেন

সান নিউজ ডেস্ক: আজ ১৯ সেপ্টেম্বর সালমান শাহের জন্মদিন। বিশেষ এই দিনটিতে শ্রদ্ধাভরে তাকে স্মরণ করছেন বর্তমান সময়ের আরেক সুপার স্টার শাকিব খান।

আরও পড়ুন: বাংলাদেশের ঐতিহাসিক জয়

একটি ভিডিও প্রকাশ করে তিনি বলেছেন, নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে, আমার হাতে তার জন্মদিনের কেক কাটতে হচ্ছে। তবে আমি আরও আনন্দিত হতাম, যদি তিনি আমার পাশে থাকতেন।

সালমান শাহকে ‘মহান শিল্পী’ আখ্যায়িত করে শাকিব আরও বলেছেন, ‘আজকে যার জন্মদিন, সেই মানুষটা আমাদের মধ্যে নেই অনেকদিন। কিন্তু তিনি এমন এক মহান শিল্পী, তার মৃত্যুর এত বছর পরও কোটি কোটি মানুষের মনে তিনি বসবাস করছেন। এখনও কোটি কোটি মানুষ তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে, তার জন্মদিনে, মৃত্যুদিনে; প্রতিটি মুহূর্তে তাকে ভালোবেসে স্মরণ করে।’

আরও পড়ুন: শ্রীলঙ্কার সুদিন!

তিনি বলেন, ‘আমি যখন ছাত্র, স্কুলে পড়ি, তখন প্রথম সিনেমা দেখেছিলাম সালমান ভাইয়ের। এবং সবার মতো আমিও তাকে অনেক পছন্দ করতাম, তার সিনেমা পছন্দ করতাম।’

ভক্তদের মনে চিরস্থায়ী জায়গা করে নেওয়াই সালমান শাহর বড় প্রাপ্তি বলে মনে করেন শাকিব খান। তার মতে, ‘দেশে ও দেশের বাইরে মানুষ নিজের মনে যে সালমান ভাইয়ের একটি পোট্রেট এঁকে রেখেছে, তার প্রত্যেক জন্মদিনে, মৃত্যুদিনে, প্রতিটি সুন্দর সময়ে যে সালমান ভাইকে স্মরণ করে, এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু নেই।’

বছর তিনেক আগে ঢুলি কমিউনিকেসন্স আয়োজিত সালমান শাহ জন্মোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের সেই বক্তব্যের ভিডিও সোমবার (১৯ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন শাকিব খান। এর মাধ্যমেই তিনি কালজয়ী নায়ককে স্মরণ করেছেন।

প্রসঙ্গত, মাত্র চার বছরের অভিনয় ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে খ্যাতির শীর্ষে পৌঁছে গিয়েছিলেন সালমান শাহ। বৃহস্পতি তুঙ্গে থাকা অবস্থাতেই রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন তিনি। কিন্তু লাখো-কোটি সালমান ভক্ত আজো মনে রেখেছেন তাকে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা