বিনোদন

আলিয়াকে সব সময় পাশে চাই

সান নিউজ ডেস্ক: গত এপ্রিলে বিয়ে করেছেন বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট। এর মধ্যেই গত জুনে সুখবর দেন দম্পতি। জানান, দুজনের ঘর আলো করে আসতে চলেছে সন্তান।

আরও পড়ুন: আবারও সংগীতাঙ্গনে অনিক সাহান

এক সাক্ষাৎকারে রণবীর বলেন, খুব বড়াই করে বলি যে আমি যথেষ্ট আত্মনির্ভরশীল এবং কোনও কিছুর সঙ্গে সহজে জড়িয়ে পড়ি না। কিন্ত সত্যি বলতে আমি আলিয়ার উপর ভীষণ নির্ভর করি। আলিয়াকে সব সময় আমার পাশে চাই। আনন্দবাজারের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও জানান, আলিয়ার খোঁজ না পেলে তিনি কোনও কাজ করেন না। রণবীরের ভাষ্যে, আলিয়া কোথায় তা না জেনে আমি বাথরুমেও যাই না। খাওয়াদাওয়াও করি না। ও আমার সঙ্গে থাকুক এটাই চাই।

আরও পড়ুন: ঝড় তুললেন নোরা

দু’জনের সম্পর্ক নিয়ে অভিনেতা বলেন, আমাদের মধ্যে রোম্যান্টিক মুহূর্ত তৈরি না হলে অথবা কথা না হলেও কিছু যায়-আসে না। সম্পর্কের ভিত এতটাই মজবুত যে ও আমার পাশে চুপচাপ বসে থাকলেই যথেষ্ট।

সম্প্রতি মুক্তি পেয়েছে আলিয়া-রণবীর অভিনীত ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা’। বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে সিনেমাটি। সংবাদ সংস্থা সূত্রের খবর অনুযায়ী, এসএস রাজামৌলির আগামী সিনেমা ‘এসএসএমবি২৯’-এ মুখ্য ভূমিকায় দেখা যাবে ‘গঙ্গুবাই’-কে। শোনা যাচ্ছে, ডিসেম্বরের শেষে সন্তানের জন্ম দেবেন আলিয়া। তার পরেই সিনেমাটির কাজ শুরু করবেন তিনি। ‘আরআরআর’-এর পর আবার একটি তেলুগু সিনেমায় দেখা যাবে আলিয়াকে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা