নোরা ফাতেহি
বিনোদন

ঝড় তুললেন নোরা

সান নিউজ ডেস্ক: বলিউডের আইটেম গার্ল খ্যাত নোরা ফাতেহি। এবার ইয়োহানির গানের সঙ্গে নোরা ফাতেহির আবেদনময়ী নৃত্যের ঝলক নজর কেড়েছে দর্শকের।

আরও পড়ুন: আবু হেনা রনির অবস্থা আশঙ্কাজনক

সম্প্রতি প্রকাশ্যে এসেছে অজয় দেবগন ও সিদ্ধার্থ মালহোত্রার নতুন ছবি 'থ্যাংক গড'র ট্রেলার। এই ছবির জন্যই ইয়োহানি গাইলেন 'মানিকে মাগে হিথে'র হিন্দি ভার্সন। সিনেমায় অভিনয় করেছেন অজয় দেবগন, সিদ্ধার্থ মালহোত্রা ও রাকুল প্রীত সিং। শুক্রবার গানটি প্রকাশ হয়েছে।

মূল গান ইয়োহানির একক কণ্ঠে হলেও এখানে তার সঙ্গী হয়েছেন জুবিন নটিয়াল। নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন তানিস্ক বাগচি ও চমথ সংগীত। ভিডিওতে পারফর্ম করেছেন সিদ্ধার্থ মালহোত্রা ও বলিউডের ড্যান্স সেনসেশন নোরা ফাতেহি।

হিন্দুস্তান টাইমস'র এক প্রতিবেদনে বলা হয়েছে, 'থ্যাংক গড' সিনেমাটি নির্মাণ করেছেন ইন্দ্র কুমার। সপ্তাহখানেক আগে এর ট্রেলার প্রকাশ হয়। এরপর কিছু জটিলতায় পড়েছেন সংশ্লিষ্টরা। ভারতের উত্তর প্রদেশ রাজ্যের জৌনপুরে সিনেমাটির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এক আইনজীবী। তার অভিযোগ, সিনেমাটিতে হিন্দু ধর্ম এবং এর অনুসারীদের ভাবাবেগে আঘাত করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে নির্মাতা, প্রযোজক কিংবা অভিনয়শিল্পীরা এখনো কোনো প্রতিক্রিয়া দেননি।

আরও পড়ুন: বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু দেখতে চায় ভারত

প্রসঙ্গত, বলিউডে আইটেম গান বলতেই এখন নোরা ফাতেহির নাম চলে আসে সবার আগে। ‘দিলবার দিলবার’ গানে তিনি বাজিমাৎ করেছিলেন। তার বেলি ড্যান্সে মেতেছিল নেট দুনিয়া। পরপর বেশ কয়েকটি আইটেম গানে তার কোমর দোলানো জনপ্রিয়তা পেয়েছে।

মরক্কোন বংশোদ্ভূত নোরার জন্ম কানাডায়। সেখানে কেটেছে শৈশব। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন বলিউডে কাজ করার। ছিলেন শাহরুখ খান ও হৃতিক রোশনের তুমুল ভক্ত। এই অভিনেতাদের আরবিতে ভাষান্তর করা হিন্দি ছবিগুলো দেখতেন খুব আগ্রহ নিয়ে। কিন্তু রক্ষণশীল মুসলিম পরিবারের মেয়ে হিসেবে তার ভারতে পাড়ি জমানোর জার্নিটা এতো সহজ ছিল না।

জীবনের ২৩তম বসন্তে এসে তার স্বপ্নপূরণের পথের আরম্ভ। ২০১৪ সালে বলিউডে কাজ শুরু করলেও এর বছর চারেক পর ২০১৮ সালে ‘সত্যমেভ জয়তে’ ছবিতে ‘দিলবার’ শিরোনামের গানে কোমড় দুলিয়ে প্রথমবার সবার নজর কাড়ের নোরা।

শুধু বলিউডেই নয়, দক্ষিণী ছবিতেও দর্শক মাতাচ্ছেন নোরা। একাধারে কাজ করছেন তেলেগু, মালয়ালম ও তামিল ছবিতে। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দা, মিউজিক ভিডিও ও রিয়েলিটি শোতেও নিয়মিত মুখ এই মরক্কোন সুন্দরী।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা