দাম বাড়ল রাশমিকার
বিনোদন

দাম বাড়ল রাশমিকার

বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণী ছবির জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা। অভিনয় ও শরীরি সৌন্দর্যে মুগ্ধ করেছেন এই অভিনেত্রী। সার্চ ইঞ্জিন গুগলে ‘ভারতের জাতীয় ক্রাশ ২০২০’ নির্বাচিত হয়েছিলেন তিনি।

আরও পড়ুন: বন্ধ হচ্ছে প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা

গত বছরের শেষের দিকে মুক্তি পায় তার অভিনীত ‘পুষ্পা’ সিনেমা। আল্লু অর্জুনের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়ে বক্স অফিস দাপিয়ে বেড়ান এই অভিনেত্রী। এরই মধ্যে নিজের পারিশ্রমিক বাড়িয়ে দিলেন রাশমিকা।

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানায়, রাশমিকা মান্দানা প্রতি সিনেমার জন্য ৪ কোটি রুপি পারিশ্রমিক নেন। এখন তা বাড়িয়ে ৫ কোটি রুপি পারিশ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আরও পড়ুন: রানির স্মৃতি উজ্জ্বল রাখতে প্রধানমন্ত্রীর আহ্বান

‘পুষ্পা’ সাফল্যের পর পরিচালক সুকুমার সিনেমাটির দ্বিতীয় পার্ট নির্মাণ করছেন। ‘পুষ্পা টু’ সিনেমায়ও জুটি বেঁধে অভিনয় করছেন আল্লু অর্জুন ও রাশমিকা। তবে এ সিনেমায় ৪ কোটির রুপি পারিশ্রমিক নিচ্ছেন বলে অন্য এক প্রতিবেদনে জানানো হয়।

রাশমিকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সিতা রামাম’। এ সিনেমায় রাম চরিত্রে অভিনয় করেছেন দুলকার সালমান। গত ৫ আগস্ট মুক্তি পায় এটি। হিন্দি ভাষার ‘মিশন মজনু’ ও ‘গুডবাই’ সিনেমার কাজ শেষ করেছেন রাশমিকা। এ ছাড়াও আরো দুটি সিনেমার কাজ তার হাতে রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা