ইমরান হাশমি
বিনোদন

ইমরান হাশমিকে পাথর নিক্ষেপ!

সান নিউজ ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি বর্তমানে কাশ্মীরে তার ‘গ্রাউন্ড জিরো’ সিনেমার শুটিং করছেন।

আরও পড়ুন: ডিবি পুলিশের ৭ সদস্যের কারাদণ্ড

এদিকে গুঞ্জন চাউর হয়েছে, কাশ্মীরে হামলার শিকার হয়েছেন হাশমি। স্থানীয় একটি মার্কেটের কাছে তাকে পাথর ছোড়া হয়েছে। এতে এই অভিনেতা আহত হয়েছেন। এ ব্যাপারে থানায় অভিযোগও দায়ের হয়েছে।

তবে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) মাইক্রোব্লগিং সাইট টুইটারে গুঞ্জনটি উড়িয়ে দিয়েছেন ইমরান হাশমি।

টুইটে তিনি লিখেছেন, ‘কাশ্মীরের মানুষ খুবই ভালো ও আন্তরিক। শ্রীনগর ও পাহালগামে শুটিং করা খুবই আনন্দের। পাথর ছুড়ে আমাকে আহত করার খবর সত্য নয়।’

জানা গেছে, ‘গ্রাউন্ড জিরো’ সিনেমায় একজন আর্মি অফিসারের ভূমিকায় অভিনয় করছেন ইমরান হাশমি। এতে আরো অভিনয় করছেন— সাই তামহাঙ্কার, জয়া হুসাইন প্রমুখ। সিনেমাটি পরিচালনা করছেন তেজাস দেস্কার।

‘গ্রাউন্ড জিরো’ সিনেমাটি ছাড়াও ‘টাইগার থ্রি’, ‘সেলফি’ সিনেমায় ইমরান হাশমিকে দেখা যাবে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রসঙ্গত, ইমরান হাশমির অভিনয় জীবনের শুরু হয় ফুটপাথ (২০০৩) ছবির মাধ্যমে, তবে বক্স অফিসে খুব একটা সাড়া ফেলেনি। পরের বছর সহ অভিনেত্রী মল্লিকা শেরওয়াত এর সাথে মার্ডার (২০০৪) ছবিটা বক্স অফিসে তুমুল আলোড়ন সৃষ্টি করে। ২০০৫ সালে আদিত্য দত্ত পরিচালিত আশিক বানায়া আপনে এবং পরিচালক মোহিত সুরীর কলিযুগ ছবিতে অভিনয় করেন।

তবে এ গুলি মাঝারি মানের ব্যবসা করে। ২০০৬ সালে গ্যাংস্টার সেমি হিট হয় এবং আকছার ও কিলার ছবি গুলো ফ্লপ হয়। ২০০৭ সালে তিনটি ছবি করেন তার মধ্যে আওয়ারাপান মোটামুটি ব্যবসা করে এবং গুড বয় ব্যাড বয়, দ্যা ট্রেন ছবি গুলো বক্স অফিসে সাফল্য অর্জনে ব্যর্থ হয়। ২০০৮ সালে জান্নাত ছবিটা ব্যবসায়ীক এবং সমলোচনার দিক দিয়ে ১০০ ভাগ সফল হয় । তার অভিনয়েও আছে ভিন্ন রকম ভঙ্গীমা যা বিরল।

তার পরবর্তী ছবি ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই (২০১০) তার অভিনয় দক্ষতার পরিচায়ক। পরবরতিতে তার ছবি মার্ডার ২(২০১১), জান্নাত ২ (২০১২) ব্যাপক সফলতা পায়। তার ছবি সাংহাই (২০১২) তার অভিনয় প্রতিভাকে বিকশিত করেছে। তিনি বলিউডে সিরিয়াল কিসার ও চুম্বন দেবতা নামে পরিচিত।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা