ফাইল ছবি
বিনোদন

সার্বিয়া মাতালেন সামান্থা

বিনোদন ডেস্ক: দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।বর্তমানে রাজ অ্যান্ড ডিকের সঙ্গে অ্যাকশন সিরিজ ‘সিটাডেল’-এর শুটিং এ সার্বিয়ায় ব্যস্ত সময় পার করছেন এ নায়িকা।

আরও পড়ুন: ফারিয়ার ‘কলিজা আর জান’

শুটিং থেকে কিছুটা সময় বিরতি পেয়ে বেলগ্রেডের একটি নাইট ক্লাবে গিয়েছিলেন সামান্থা। সেখানে নিজের বিখ্যাত আইটেম গান ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’র সঙ্গে নাচলেন এই অভিনেত্রী। আর সেই মুহূর্ত ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, বাহারি আলোর ঢেউ খেলা করছে পুরো ক্লাবে। অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে বিভিন্ন জায়গায়। সিঁড়িতে দাঁড়ানো সামান্থা। তার হাতে বিয়ারের বোতল। তার পাশে দাঁড়ানো বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। ব্যাকগ্রাউন্ডে বাজছে আইটেম গান ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’। গানের সঙ্গে নাচতে শুরু করেন সামান্থা।

আরও পড়ুন: রাজ চলে গেলো রাজের মতো

প্রসঙ্গত, সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘শকুন্তলম’সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন সামান্থা। ‘শকুন্তলা’ অবলম্বনে মিথলজিক্যাল ড্রামা ঘরানার এ সিনেমার চিত্রনাট্য রচনা করেন পরিচালক গুনাশেখর। গত ১৪ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পায় তেলেগু ভাষার এই সিনেমা।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা