ফাইল ছবি
বিনোদন

ফারিয়ার ‘কলিজা আর জান’

বিনোদন ডেস্ক: আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে চলছে ঢালিউডের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া অভিনীত সিনেমা ‘সুরঙ্গ’। এরই মধ্যে সিনেমাটির আইটেম গান ‘কলিজা আর জান’প্রকাশ্যে এসেছে।

আরও পড়ুন: রাজ চলে গেলো রাজের মতো

সোমবার (১২ জুন) বিকেল ৪টায় ‘চরকি’র ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটি।

আরাফাত মহসীন নিধির সুর-সংগীতে এই গানটিতে কণ্ঠ দিয়েছেন কণা। যেখানে গানের তালে কোমর দোলাতে দেখা গেছে ঢালিউডের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে। তার সঙ্গে ছিলেন সিনেমাটির নায়ক আফরান নিশো।

নির্মাতা রায়হান রাফী জানান,এখানে মোটামুটি বাজেটের যেসব ছবি তৈরি হয়, এমন একটি সিনেমার অর্ধেক বাজেট খরচ হয়ে গেছে এই একটা গানে। এই আইটেম গানে ফারিয়ার সঙ্গে প্রায় ৪০০ নৃত্যশিল্পী অংশ নিয়েছেন।

আরও পড়ুন: ভিনদেশি নায়িকাই ভরসা!

ইতিমধ্যেই সিনেমাটিকে ঘিরে দর্শকদের মধ্যে ব্যপক আগ্রহের সৃষ্টি হয়েছে। সেই উত্তেজনার পারদ আরো বাড়িয়ে দিয়েছে আফরান নিশোর ফার্স্ট লুক।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘সুড়ঙ্গ’ সিনেমার মহরত হয়। এরপর মার্চ থেকে ঢাকার অদূরে সিলেটের সুনামগঞ্জ, চট্টগ্রাম এবং সর্বশেষ ঢাকায় এর শুটিং হয়। শুটিং-সম্পাদনা শেষে এখন চলছে রঙ বিন্যাসের কাজ।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা