ফাইল ছবি
বিনোদন

রাজ চলে গেলো রাজের মতো

বিনোদন ডেস্ক: দুই অভিনেত্রীর সাথে আপত্তিকর ছবি ও ভিডিও প্রকাশের পর থেকেই গুঞ্জন উড়ছে- ভেঙে যাচ্ছে ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি পরীমনি ও শরিফুল রাজ দম্পতির সংসার।

এ ভাঙা-গড়ার গুঞ্জনের মাঝে গত ১০ জুন রাতে পরীমনির বাসায় যান রাজ। ছেলে রাজ্যের ১০ মাস পূর্তি উপলক্ষে একসঙ্গে কেক কাটেন তারা। অনেকে ধারণা করেন, তিক্ততা ভুলে মধুর হয়েছে তাদের সর্ম্পক।

কিন্তু এ ধারণা ভুল প্রমাণ করে নিজের অবস্থান পরিষ্কার করলেন পরীমনি। ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে পরীমনি বলেন, আপনাদের মধ্যে অনেকের মতো আমিও খুশি হয়ে যাই খবরের এসব শিরোনাম দেখে! সব ভুলে আবার এক হলেন…। কিন্তু সব কি আর সবসময় এক হয়?

একসঙ্গে কেক কাটার কারণ ব্যাখ্যা করে পরী লিখেন, আমরা দশ তারিখটা (যেটি আমাদের জীবনের অনেক স্পেশাল দিন। আমাদের বাচ্চার পৃথিবীতে আসার দিন এটি) সেলিব্রেট করেছি মাত্র। আগামী দিনেও করব, যেখানে আমরা জীবনের অন্য কোনো ইস্যু টানব না।’

এ নায়িকা আরও লিখেন, নয় তারিখ রাতে নানা ভাই ঢাকায় আসেন। তারপর সবাই মিলে এই আয়োজন করি। শুধু নানা ভাই রয়ে গেলেন আমার কাছে। আর রাজ চলে গেলো রাজের মতো…। আশা করি, এটা এখানেই শেষ হবে।’

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা