ছবি-সংগৃহীত
বিনোদন

শাহরিয়ার কবিরকে চিনি না

বিনোদন ডেস্ক : বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। সম্প্রতি একটি বিষয়ে বেশ বিব্রত অবস্থার মধ্যে পড়তে হয় অভিনেত্রীকে। ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ে অর্পিতা শাহরিয়ার কবির মুমুর মরদেহ উদ্ধারের ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে অভিনেত্রী সাফা কবির মারা গেছেন।

আরও পড়ুন : আমি সুস্থ আছি

শাহরিয়ার কবিরের সাথে নামের সঙ্গে মিল থাকায় এই গুজব রটে। ঘটনার পরই এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিয়ে মুখ খুলেন সাফা।

যেখানে অভিনেত্রী নিশ্চিত করেন, তিনি সুস্থ রয়েছেন। কেউ যেন তাকে নিয়ে দুশ্চিন্তা না করে। তিনি আরো বলেন, না জেনে এভাবে প্যানিক ছড়ানোটা ঠিক না। এতে আমাকে বিড়ম্বনায় পড়তে হয়েছে, বিব্রত হতে হয়েছে।’

এরপর শনিবার (১০ জুন) সন্ধ্যায় এই ইস্যু নিয়ে লাইভে এসে কথা বলেন সাফা কবির। সেখানে তিনি জানান, শাহরিয়ার কবিরকে চেনেন না তিনি। তার বাবার নাম হুমায়ূন কবির সবুজ।

আরও পড়ুন : রাজ চলে গেলো রাজের মতো

লাইভে এসে পরিবারের পরিচয় দিয়ে সাফা বলেন, ‘আমার বাবার নাম হুমায়ূন কবির সবুজ। আমি শাহরিয়ার কবিরের মেয়ে না। ডিউ টু রেসপেক্ট আমি শাহরিয়ার কবিরকে চিনি না।’ পাশাপাশি ভুল তথ্য না ছড়ানোর অনুরোধ করেন তিনি।

এদিকে সাফা কবির দেশের টেলিভিশনের প্রথম শ্রেণির অভিনেত্রী হয়েও শাহরিয়ার কবিরকে না চেনা এবং তা ফেসবুক লাইভে এসে বলায় ক্ষোভ প্রকাশ করেছেন আমার ভাইয়ের রক্তে রাঙানো গানের সুরকার শহীদ আলতাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদ।

আরও পড়ুন : শাহরিয়ার কবিরের মেয়ের মরদেহ উদ্ধার

প্রসঙ্গত, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক শাহরিয়ার কবির একজন প্রখ্যাত লেখক, সাংবাদিক ও প্রামাণ্যচিত্র নির্মাতা। তিনি মানবাধিকার, সাম্যবাদ, মৌলবাদ, ইতিহাস এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে কেন্দ্র করে ৭০টিরও বেশি বই লিখেছেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা