বিনোদন

আপত্তিকর দৃশ্যে পূজা চেরী

সান নিউজ ডেস্ক : খ্যাতিমান লেখক আনিসুল হকের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমা হৃদিতা ট্রেলার ২০ সেপ্টেম্বর প্রকাশ পেয়েছে । আনিসুল হকের গল্পে সরকারি অনুদানে সিনেমাটি নির্মাণ করেছেন ইস্পাহানি আরিফ জাহান।

আরও পড়ুন : নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে বিএনপি

সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটির মুখ্য ভূমিকায় আছেন পূজা চেরী ও এবিএম সুমন। মঙ্গলবার উন্মুক্ত করা হয়েছে এর ট্রেলার।

সিনেমাটির ট্রেলারে একটি দৃশ্যে বিবস্ত্র অবস্থায় দেখা যায় পূজা চেরিকে। ক্যানভাসে তুলির আঁচড়ে পূজার নগ্ন শরীরের ছবি আঁকতে দেখা যায় তার প্রেমিক চরিত্রে রূপদানকারী এবিএম সুমনকে। ক্যামেরায় পূজা বেশ সাবলীলভাবে ধরা দিলেও এমন বেশে তাকে মেনে নিতে পারেননি নেটিজেনরা। ফলে দৃশ্যটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল সমালোচনা। তোপের মুখে এরইমধ্যে ট্রেলার থেকে পুজার আপত্তিকর দৃশ্যটি বাদ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে এ বিষয়ে নিজের অবস্থানও ব্যাখা করেছেন পূজা।

এই নায়িকা বলেছেন, “সম্প্রতি আমার অভিনীত ‘হৃদিতা’ সিনেমার ট্রেলার প্রকাশিত হয়েছে। যা আগামী ৭ই অক্টোবর মুক্তির অপেক্ষায় রয়েছে। তবে ট্রেলারের কিছু দৃশ্য হয়তো আপনারা পছন্দ করছেন না; সে কথা আপনারা আমাকে জানাচ্ছেন। আমার অডিয়েন্স আমার সিনেমার ভালো-খারাপ নিয়ে সুন্দরভাবে কথা বলছে, বিষয়টা আমি এপ্রিসিয়েট করি।’

পূজার ভাষায়, “যে দৃশ্যগুলো নিয়ে আপনারা আমাকে প্রতিক্রিয়া জানাচ্ছেন, তা জনাব আনিসুল হক স্যারের লিখিত উপন্যাস ‘হৃদিতা’রই ভিজুয়ালি রিপ্রেজেন্ট করা হয়েছে কেবল। এছাড়া উক্ত আর্টয়ের বিষয়টা শুধুই আর্ট ও আমি নই।’

পূজা আরও বলেন, ‘পরিশেষে বলতে চাই, আপনাদের মতামতের উপর শ্রদ্ধা রেখে উক্ত ট্রেইলারে দেখানো কিছু অংশ ইতোমধ্যেই বাদ দেওয়া হয়েছে। আমি আশা করবো আপনারা যেভাবে এতোদিন ধরে আমাকে ভালোবেসে আসছেন, সুন্দরভাবে আমার সিনেমার ভালো-খারাপ নিয়ে কথা বলেছেন, আমার পাশে থেকেছেন; একইভাবে ভবিষ্যতেও আমার পাশে থাকবেন, বাংলা সিনেমার পাশে থাকবেন।”

আরও পড়ুন : বাইডেনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

প্রসঙ্গত আগামী ৭ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘হৃদিতা’। কথাসাহিত্যিক আনিসুল হকের উপন্যাস অবলম্বনে একই নামে সিনেমাটি নির্মাণ করেছেন যুগল নির্মাতা ইস্পাহানী আরিফ জাহান। ২০১৯-২০ অর্থ বছরে ৫৫ লাখ টাকা সরকারি অনুদান পাওয়া সিনেমাটিতে পূজার নায়ক এবিএম সুমন। আরও আছেন মানস বন্দ্যোপাধ্যায়, সাবেরী আলম, আরজুমান আরা প্রমুখ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা