ছবি: সংগৃহীত
বিনোদন

শহিদ-কারিনার অন্তরঙ্গ ছবি ফাঁস!

সান নিউজ ডেস্ক: বলিউড অভিনেত্রী কারিনা কাপুর ব্যক্তিগত জীবনে অভিনেতা শহিদ কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। চুটিয়ে প্রেম করার সময়ে এ জুটির চুমুর ছবি ফাঁস করে একটি সংবাদমাধ্যম। যা ‘টক অব দ্য কান্ট্রি’-তে পরিণত হয়।

আরও পড়ুন: আপত্তিকর দৃশ্যে পূজা চেরী

তবে বিষয়টি স্বাভাবিকভাবে নেননি কারিনা-শহিদ। পরে ২০ কোটি রুপি ক্ষতিপূরণ চেয়ে মামলার হুমকি দেন তারা।

টেলিগ্রাফ ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছিল, এটি ২০০৪ সালের ঘটনা। মুম্বাইয়ে একটি রেস্তোরাঁয়া চুম্বনরত অবস্থায় ফ্রেমবন্দি করা হয় কারিনা কাপুর ও শহিদ কাপুরকে। সেই ছবি মিড-ডে পত্রিকা প্রকাশ করেছিল। আর এ ছবি বলিউড ইন্ডাস্ট্রিতে ঝড় তুলেছিল। যা কারিনা-শহিদের জন্য মোটেও সুখকর ছিল না। পরে কারিনা-শহিদ ওই পত্রিকার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠায়। তারা দাবি করেন, এ ছবি উদ্দেশ্য প্রণোদিতভাবে বানানো হয়েছে।

আরও পড়ুন: ছেলের ছবি প্রকাশ্যে আনলেন সোনম

আইনি নোটিশে বলা হয়, কয়েক মাস কোনো রেস্তোরাঁয়ই যাননি কারিনা কাপুর। ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গের অভিযোগ তুলে সংশ্লিষ্ট পত্রিকার কর্তৃপক্ষকে ক্ষমা চাইতে বলেন শহিদ-কারিনা। না হলে ২০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করে মামলা করার হুমকি দেন তারা।

আইনি নোটিশ পাওয়ার পর পত্রিকাটির সম্পাদক মিনাল বেগল তার অবস্থান থেকে নড়েননি। এক বিবৃতিতে জানান, এটি বানানো কোনো ছবি নয়। বরং কারিনা-শহিদের ওই মুহূর্ত মুঠোফোনে ভিডিও ধারণ করা হয়। কারিনা-শহিদ কোনো বেআইনি কাজ করেননি। এমনকী তাদের ছবিগুলোও অশ্লীল ছিল না।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা