মা হতে যাচ্ছেন দক্ষিণী অভিনেত্রী প্রানিতা
বিনোদন

মা হতে যাচ্ছেন অভিনেত্রী প্রানিতা

বিনোদন ডেস্ক : মা হতে যাচ্ছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী প্রানিতা সুভাষ। স্বামী নিতিনের ৩৪তম জন্মদিনে এই ঘোষণা দিলেন তিনি।

আরও পড়ুন : পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

আজ সোমবার (১১ এপ্রিল) প্রানিতা বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন। তার কয়েকটিতে দেখা যায়, স্ত্রী প্রানিতাকে কোলে তুলে নিয়েছেন নিতিন। আর প্রানিতা আল্ট্রাসোনোগ্রাফির ছবি ধরে রেখেছেন। মাতৃগর্ভে একটি শিশুর উপস্থিতি দেখিয়েছেন তিনি।

এছাড়াও প্রেগন্যান্সি পরীক্ষার কিটের ছবিও পোস্ট করেছেন প্রানিতা। এ পরীক্ষায় স্ট্রিপে একটি রঙিন রেখা বা লাইন এলে অন্তঃসত্ত্বা নন। স্ট্রিপে পাশাপাশি দুটি রঙিন রেখা বা লাইন দেখা গেলে অন্তঃসত্ত্বা। প্রানিতার প্রেগন্যান্সি কিটের ছবিতে দুটি রঙিন রেখা স্পষ্ট।

আরও পড়ুন : ২৩ এপ্রিল ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু

অপরদিকে ক্যাপশনে প্রানিতা লিখেছেন, আমার স্বামীর ৩৪তম জন্মদিনে সৃষ্টিকর্তা আমাদের জন্য একটি উপহার পাঠিয়েছেন। তারপর থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন প্রানিতা ও নিতিন।

প্রসঙ্গত, ২০২১ সালে নিতিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রানিতা। এটি এই দম্পতির প্রথম সন্তান। আপাতত সন্তান আগমনের খবরে দারুণ উচ্ছ্বসিত তারা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা