মাহির ফারিশতায় মিষ্টি কুমড়ার ‘মেগুনি’
বিনোদন

মাহির ফারিশতায় মিষ্টি কুমড়ার ‘মেগুনি’

বিনোদন নিউজ ডেস্ক : নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। গাজীপুর চৌরাস্তার প্রধান সড়কের পাশে স্বামী রাকিব সরকারের সঙ্গে ‘ফারিশতা’নামে একটি রেস্তোরাঁ চালু করেছেন তিনি।

আরও পড়ুন : জন্মসনদ দিতে হয়রানি করলে ছাড় দেওয়া হবে না

চলতি মাহে রমজানের প্রথম দিন থেকেই এর কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে রেস্তোরাঁটির ইফতার বিক্রিও জমে উঠেছে। এর ফাঁকেই নতুন একটি আইটেম যুক্ত করেছেন তারা। এর নাম ‘মেগুনি’। এটি মূলত বেগুনির বিকল্প হিসেবে বানানো হচ্ছে।

মাহিয়া মাহি নিজেই ফারিস্তার ফেসবুক পেজ থেকে লাইভে এসে বিশেষ এই মেন্যুর কথা জানান। নায়িকা বলেন, আমি খুব এক্সাইটেড নতুন আইটেম নিয়ে। মিষ্টি কুমড়া দিয়ে বানানো এটার নাম দিয়েছি- মেগুনি। আমি ইনসপায়ার্ড হয়েছি মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। আমি রাজনীতি বুঝি না। কিন্তু তার কাজ আমার ভালো লাগে।

তিনি বেগুনের ওপর চাপ কমাতে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানাতে বলেছেন। এটা অসাধু ব্যবসায়ীদের জন্য মোক্ষম জবাব।

আরও পড়ুন : প্রধানমন্ত্রী ইমরান খানের পরাজয়

মাহি আরও বলেন, আমার ফারিশতার জন্য এটা তৈরি করছি। কিছু অসাধু ব্যবসায়ীরা রোজা এলেই বেগুনের দাম বাড়ায়। এতে আমরা বিপদে পড়ি। এবার তাদের আমরা বিপদে ফেলবো। বেগুনি খাবো না। মেগুনি খাবো। আপনারা আপনাদের বেগুন নিয়ে থাকেন।

প্রসঙ্গত, বিগত কয়েকদিন পূর্বে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগুনের দাম বৃদ্ধি প্রসঙ্গে বলেছিলেন, রমজানে বেগুনি বানানোর জন্য বেগুনের পরিবর্তে মিষ্টি কুমড়া ব্যবহার করতে। তাহলে আর অতিরিক্ত টাকা ব্যয় করে বেগুন কেনা লাগবে না।

আরও পড়ুন : ভোজ্যতেলে কৃত্রিম সংকট

তখন থেকেই মিষ্টি কুমড়া নিয়ে নানান চর্চা হচ্ছে। কেউ কেউ মিষ্টি কুমড়া দিয়ে বানানো এই খাবারটির নাম দিচ্ছেন ‘কুমড়ানি’।

তবে মাহি বলেন, এই নামটা শুনতে ভালো লাগে না। এর চেয়ে ‘মেগুনি’ সুন্দর। আমি দিয়েছি এই নাম।

আরও পড়ুন : দুই মামলায় সম্রাটের জামিন

এদিকে, ৩ টি ফ্লোর মিলিয়ে ৬ হাজার বর্গফুট জায়গা নিয়ে রেস্টুরেন্ট বানিয়েছেন মাহি। এখানে দেশি-বিদেশি হরেক রকম খাবার থাকছে। রুফটপে আছে আড্ডা দেয়ার সুযোগ। সিনেমার কাজ কমিয়ে তিনি এখন থেকে এই ব্যবসাতেই বেশি ব্যস্ত থাকবেন বলে জানিয়েছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা