ছবি- সংগৃহীত
বিনোদন

সানি লিওনের বিবাহ বার্ষিকী আজ

সান নিউজ ডেস্ক: বলিউডের আবেদনময়ী অভিনেত্রী সানি লিওনের বিবাহ বার্ষিকী আজ। নিজের এই বিশেষ দিনে বেশ আবেগঘন এক গল্প ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সানি।

আরও পড়ুন: ব্রিটিশ রাজবধূর পরনে বাংলাদেশের পোশাক

বিয়ের দিনের ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে একটি সাদামাটা ছবি ইনস্টাগ্রামে আপলোড করে সানি দীর্ঘ ক্যাপশন জুড়েছেন। আরেক ছবিতে দেখা যাচ্ছে বিবাহ বার্ষিকী উদযাপনের মুহূর্ত। তবে বিয়ের দিনের গল্প অতটা আনন্দমুখর নয়।

বিয়ের গল্পে এই তারকা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আজ বিয়ের ১১ বছর হলো! তখন আমাদের তেমন অর্থকড়ি ছিল না। অতিথি ছিল ৫০ জনেরও কম। খরচ মেটানোর জন্য অভ্যর্থনাকক্ষে অতিথিদের দেওয়া খাম খুলে দেখতে হয়েছিল। ফুলেল সাজসজ্জার কিছুই ঠিক ছিল না। মাতাল লোকজন আজেবাজে কথা বলছিল। আমদের বিয়ের কেকও ছিল জঘন্য। একসঙ্গে কত বন্ধুর পথ পাড়ি দিয়েছি, সেসব এখনও জ্বলজ্বলে। আর এর কিছুই সম্ভবত হতো না ভালোবাসা ছাড়া।’

এমন দুঃখের গল্পের পর সানি জানিয়েছেন বিয়ের গল্পটা তাঁর খুব প্রিয়। সেটা তাঁর ভাষ্যে এমন, ‘আমাদের বিয়ের গল্পটা আমার খুব প্রিয়। কারণ, এটা ছিল একান্ত আমাদের; ঠিক যেমন আমাদের পুরো পথচলা। শুভ বিবাহবার্ষিকী, প্রিয়তম!’

আরও পড়ুন: বিয়ে করেই জঙ্গলে যাবেন আলিয়া

সানি লিওন ১৯৮১ কানাডার অন্টারিওর সার্নিয়া নামক শহরের শিখ পাঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করেন। ২০১০ সালে ম্যাক্সিম বিশ্বসেরা ১০ পর্ন তারকার একজন নির্বাচিত হন। পরবর্তী সময়ে তিনি এই ক্যারিয়ারের ইতি টেনে অভিনয়ে ক্যারিয়ার গড়েন। অনেক বাধা পেরিয়ে আজ তিনি বলিউডে সফল নাম।

ড্যানিয়েল ওয়েবারের সানির বিয়ে হয় ২০১১ সালে। এর আগে ২০০৮ সালে খুব অল্প সময়ের জন্য কৌতুকাভিনেতা রাসেল পিটার্সের সাথে একটি সম্পর্কে আবদ্ধ ছিলেন সানি।

আরও পড়ুন: কতবার কষ্ট পেয়েছি

প্রসঙ্গত, সানি লিওন হলেন একজন ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় এবং মার্কিন অভিনেত্রী, ব্যবসায়ী, মডেল এবং প্রাক্তন পর্নোতারকা। এছাড়াও তিনি কারেন মালহোত্রা নামেও অভিনয় করেছেন। ২০০৩ সালে তাকে পেন্টহাউস বর্ষসেরা পেটস নির্বাচিত হন, অতঃপর তিনি ভিভিড এন্টারটেনমেন্টের সাথে চুক্তিবদ্ধ হন। ২০১০ সালে, তিনি ম্যাক্সিম বিশ্বসেরা ১০ পর্ণোতারকার একজন নির্বাচিত হন। তিনি বেশ কয়েকটি স্বাধীন মূলধারার চলচ্চিত্র এবং টেলিভিশন অনুষ্ঠানে অভিনয় করেছেন। ২০১২ সালে, তিনি পূজা ভাটের জিসম ২ নামক যৌনাবেদনময়ী থ্রিলার চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক করেছেন। বর্তমানে তিনি হিন্দি চলচ্চিত্রে কাজ করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা