গলুই সিনেমায় শাকিব খান
বিনোদন

শেকড়কে না জানলে জাতির উন্নয়ন অসম্ভব

সান নিউজ ডেস্ক : এবার ঈদে সরকারি অনুদানে নির্মিত সুপারস্টার শাকিব খান অভিনীত ছবি গলুই মুক্তি পেতে যাচ্ছে। বহুল আলোচিত এ সিনেমাটি নিয়ে সংশ্লিষ্টদের প্রত্যাশাও আকাশচুম্বী! শাকিব খান নিজেও মনে করেন, ঈদে গলুই-তে মেতে থাকবেন দর্শক।

আরও পড়ুন: ইসরায়েলে গুলিতে নিহত ২

তাই দর্শকের ঈদের সময় শুধু একা নয়, পরিবার নিয়ে সিনেমা হলে গিয়ে গলুই দেখার আমন্ত্রণ জানালেন ঢাকাই ছবির এই কিং খান।

এদিকে শাকিব খান বর্তমানে রয়েছেন যুক্তরাষ্ট্রে। দেশ থেকে দূরে থাকলেও সিনেমার প্রচারে চুপ থাকলেন না নায়ক। দীর্ঘ একটি স্ট্যাটাসে গলুই নিয়ে অনেক কথা বলেছেন। জানিয়েছেন, কেন তিনি এই সিনেমায় কাজ করেছেন।

শাকিব লিখেছেন, বিশ্বায়ন আর প্রযুক্তির প্রভাবে অনেকটাই বিলুপ্তির পথে আমাদের গ্রাম বাংলার সংস্কৃতি। ফলে নতুন প্রজন্ম নিজেদের সংস্কৃতি ভুলতে বসেছে। আমি মনে করি, শেকড়কে না জানলে সামগ্রিকভাবে জাতির উন্নয়ন অসম্ভব। এ জন্যই বোধহয় বিজ্ঞজনরা বলেন, সংস্কৃতি হচ্ছে জীবনের দর্পণ। সংস্কৃতি প্রতিটি ব্যক্তি, জাতি ও দেশের প্রকৃত পরিচয় বহন করে।

গলুই সিনেমায় বাংলার হারানো ঐতিহ্য তুলে ধরা হয়েছে জানিয়ে শাকিব লেখেন, ঈদে মুক্তি পেতে যাওয়া আমার নতুন সিনেমা গলুই তে শেকড়ের গল্প তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ছিল হারিয়ে যেতে বসা লোক ঐতিহ্য আর সংস্কৃতিকে সিনেমায় তুলে ধরার আপ্রাণ চেষ্টা। গলুই একটি চমৎকার মৌলিক গল্প ও হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো সিনেমা। পিরিওডিক্যাল রোমান্টিক গল্প সহজ সরলভাবে উঠে এসেছে এই সিনেমায়। এতে আছে প্রতিটি বাঙালির শেকড়ের গল্প, আরও আছে নৌকা বাইচের মতো প্রায় বিলীন হতে যাওয়া হারানো ঐতিহ্য।

মূলত দায়বদ্ধতা থেকেই সিনেমাটি করেছেন শাকিব। তিনি লিখেছেন, সবদিক বিবেচনায় নিজের দায়বদ্ধতা থেকে এই কাজটি করেছি। সরকারি অনুদানে এটি আমার অভিনীত প্রথম সিনেমা। সরকারি অনুদানের ছবি হলেও এটিকে পুরোপুরি মূলধারার বাণিজ্যিক সিনেমা। পরিচালক, প্রযোজকসহ সিনেমা সংশ্লিষ্ট সবাই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। আশা করছি, সব শ্রেণির দর্শক ছবিটির সঙ্গে থাকবেন।

আরও পড়ুন: শতভাগ উৎসব ভাতা নিয়ে সিদ্ধান্ত হয়নি

গলুই এর টিজার প্রকাশের পর দেশ-বিদেশের অগণিত মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন শাকিব। এতে অভিভূত কিং খান। সবার উদ্দেশ্যে বললেন, আসছে ঈদে বাবা-মা, ভাই-বোন, বন্ধু, আত্মীয়স্বজন, পরিবার-পরিজন সবাইকে নিয়ে সিনেমা হলে গিয়ে গলুই দেখার আমন্ত্রণ জানাই। আমার বিশ্বাস আপনারা অভিভূত হবেন।

প্রসঙ্গত, গলুই সিনেমায় শাকিবের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করেছেন পূজা চেরি। এছাড়াও আছেন আজিজুল হাকিম, সমু চৌধুরী, ঝুনা চৌধুরী, আলী রাজ প্রমুখ। সিনেমাটির সহ-প্রযোজক খোরশেদ আলম খসরু।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা