চিত্রনায়ক রিয়াজ
বিনোদন

ইলিয়াস কাঞ্চনের পায়ে হাত দিয়ে সালাম করলেন রিয়াজ

সান নিউজ ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কমিটিতে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে চিত্রনায়ক রিয়াজ শপথ নিলেন।

আরও পড়ুন: নিরাপত্তা সংলাপে ঢাকা-ওয়াশিংটন

বুধবার ( ৬ এপ্রিল ) বিকেলে সমিতির স্টাডিরুমে তাকে শপথ পড়ান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। শপথ নেওয়ার পরে ইলিয়াস কাঞ্চনের পায়ে হাত রেখে সালাম করেন রিয়াজ।

রিয়াজ সমিতির সদস্য পদে চিত্রনায়িকা রোজিনার স্থলাভিষিক্ত হয়েছেন। কমিটিতে কাজ করার সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত রিয়াজ। রিয়াজ বলেন, এই কমিটি তাদের কার্যকরী পরিষদের সদস্যপদে আমাকে নিয়েছেন। এটি আমার জন্য অনেক সম্মানের। একটি চমৎকার প্যানেলের সঙ্গে আমি শপথ নিয়েছি।

গত ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বরাবর পদত্যাগপত্র পাঠান রোজিনা। ২৬ মার্চ সমিতির প্রথম মিটিংয়ে রোজিনার পদত্যাগপত্রটি গৃহীত হয়। এরপর গঠনতন্ত্র মোতাবেক রিয়াজকে ওই পদে নেওয়া হয়। আজ তাকে শপথ পড়ানো হলো।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অঞ্জনা, আরমান, অমিত হাসান, ফেরদৌস, শাহনুর, জাদু আজাদ, সাইমন সাদিক, কেয়া, ইমন কমিটির অনেকে। তবে মিশা-জায়েদ প্যানেলের অঞ্জনা ছাড়া বাকি কোনো বিজয়ী সদস্য শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা