ছবি: সংগৃহীত
বিনোদন

এফডিসির ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি রিয়াজের

বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) সাংবাদিকদের ওপর অভিনয়শিল্পীদের হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে শিল্পী সমিতির সাবেক সহ-সভাপতি চিত্রনায়ক রিয়াজ এই ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন।

আরও পড়ুন: ভারত ছাড়লেন সালমান খান

মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নব নির্বাচিত কমিটির শপথগ্রহণ শেষে এই ঘটনা ঘটে। সাংবাদিকদের উপর হামলায় নেতৃত্ব দেন শিবা শানু, আলেক জান্ডার বো এবং শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী।

এই ঘটনায় সাংবাদিকের ক্যামেরাপারসন ও ইউটিউবারসহ প্রায় ২০ জনের আহত হন। এদের মধ্যে ৪ জন গুরুতর ভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। এই বিষয়টি নিয়ে মঙ্গলবার রাতে ফেসবুকে স্ট্যাটাস দেন চিত্রনায়ক রিয়াজ। যেখানে সাংবাদিকদের সঙ্গে ঘটা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেছেন। তার সাথে সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়ে তিনি লিখেছেন, প্রিয় সাংবাদিক ভাইয়েরা একজন চলচ্চিত্র শিল্পী হিসাবে আজকে আমি লজ্জিত ও আন্তরিক ভাবে দুঃখিত এবং আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।

আরও পড়ুন: দুর্ঘটনায় প্রাণ হারালেন 'পাগল হাসান'

তিনি আরও বলেন, সাংবাদিকরা আমাদের কাজের সঙ্গে দর্শকদের সেতুবন্ধন বা মেলবন্ধন তৈরি করেন। তাদেরকে এমন নির্মমভাবে এফডিসির অভ্যন্তরে পেটানো হয়েছে, যা অত্যন্ত ন্যাক্কারজনক একটি ঘটনা। সামাজিক মাধ্যমে এ ঘটনার ছবি ও ভিডিও দেখে আমার খুবই খারাপ লেগেছ। এমনটা আসলে হতে পারে না।

রিয়াজ বলেন, চলচ্চিত্র শিল্পী ও সন্ত্রাসীর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। শিল্পীরা কখনও সন্ত্রাসীর ভূমিকায় অবতীর্ণ হতে পারে না। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানাই।

আরও পড়ুন: রূপান্তর নিয়ে যা বললেন জোভান

জানা যায়, এদিন শপথ গ্রহণ শেষে শিল্পী সমিতির অফিসে ময়ূরীর মেয়ের সাক্ষাৎকার নিচ্ছিলেন “খবরের কাগজ” পত্রিকার সাংবাদিক মিঠুন আল মামুন। ঐ সময় সাংবাদিককে বেরিয়ে যেতে বলেন অভিনেতা শিবা শানু। সাংবাদিক না যেতে চাইলে তাকে ধাক্কা দিয়ে অফিসে থেকে বের করে দেন। পরে কয়েকজন সাংবাদিক সেখানে উপস্থিত হয়ে শিবা শানুকে থামাতে চান।

এসময় শিল্পী সমিতির আরেক নেতা চিত্রনায়ক জয় চৌধুরী ‘মার মার’ বলে তেড়ে যান সাংবাদিকদের দিকে। তখন শুরু হয় সাংবাদিক ও শিল্পীদের মধ্যে তুমুল মারামারি। এতে এফডিসি পরিণত হয় রণক্ষেত্রে। এ ঘটনায় আহত হন কয়েকজন সাংবাদিক।

সান নিউজ/এমএইচ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা