সংগৃহীত ছবি
বিনোদন

ভারত ছাড়লেন সালমান খান

বিনোদন ডেস্ক : বলিউডের ভাইজান খ্যাত সুপারস্টার সালমান খান। সম্প্রতি ভারতের মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রায় তার বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় দেশ ছাড়লেন এই অভিনেতা।

আরও পড়ুন : দুর্ঘটনায় প্রাণ হারালেন 'পাগল হাসান'

শুক্রবার (১৯ এপ্রিল) দুবাইয়ের পথে রওনা হয়েছেন সালমান খান। পাপারাজ্জিদের ভিডিওতে অভিনেতা, তার দেহরক্ষী ও নিরাপত্তারক্ষীদের বিমানবন্দরের গেটের ভেতরে ঢুকতে দেখা যায়।

দুবাইয়ের উদ্দেশে রওনা হওয়ার সময় বিমানবন্দরের বাইরে উপস্থিত পাপারাজ্জিদের দূর থেকে মাথা নেড়ে শুভেচ্ছা জানান তিনি।

আরও পড়ুন : রূপান্তর নিয়ে যা বললেন জোভান

গত রোববার ভোরে সালমান খানের বাড়ির সামনে মোটরসাইকেল চালিয়ে এসে গুলি ছুঁড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনার কয়েক ঘণ্টা পর আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোই সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে গুলি চালানোর দায় স্বীকার করে।

পোস্টে তিনি লেখেন, ‘এটি কেবল ট্রেলার ছিল।’ পরে সোমবার গভীর রাতে গুজরাটের ভুজ থেকে দুই সন্দেহভাজন বন্দুকবাজকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন : অশান্তি ভাল্লাগে না

হামলার পর মুম্বাই পুলিশের কর্মকর্তারা সালমানের বাড়িতে গেলে অভিনেতা তার পরিবারের নিরাপত্তা নিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। মুম্বাই পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, তার বাড়িতে প্রচুর নিরাপত্তারক্ষী মোতায়েন থাকা সত্ত্বেও কেন এমন ঘটনা ঘটছে।

মুম্বাই অপরাধ শাখার কর্মকর্তারা বলেন, সালমানের বান্দ্রার বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় জড়িত ব্যক্তিরা অভিনেতাকে ভয় দেখাতে চেয়েছিল, খুন করতে চায়নি। দুই অভিযুক্তর পরিবারেরও বয়ান রেকর্ড করা হয়েছে। হরিয়ানা ও অন্যান্য রাজ্য থেকে অন্তত ৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।

প্রসঙ্গত, গত বছর থেকেই ক্রমাগত প্রাণনাশের হুমকি পাচ্ছেন সালমান খান। লরেন্স বিষ্ণোই এর আগে হুমকি দিয়েছেন সালমানকে প্রাণে মেরে ফেলার। এ মুহূর্তে জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই।

আরও পড়ুন : ভাইজানকে হত্যার চেষ্টা

১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ শিকারকাণ্ডে সালমানের নাম জড়িয়েছিল। এর ‘বদলা নিতে’ সালমানকে খুনের হুমকি দেয় লরেন্স বিষ্ণোই গোষ্ঠী। গত বছর জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) জানিয়েছিল, জেলবন্দি গ্যাংস্টার বিষ্ণোই যে ১০ জনকে ‘খতম তালিকা’য় রেখেছেন, তাদের মধ্যে প্রথমেই রয়েছে সালমানের নাম। তার পর থেকেই সালমানকে নানাভাবে ভয় দেখানোর চেষ্টা করেছেন এই গ্যাংস্টার। এবার প্রায় অভিনেতার বাড়িতে হামলা করার মতো ঘটনা ঘটিয়ে ফেললেন তারা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা