সংগৃহীত ছবি
বিনোদন

অশান্তি ভাল্লাগে না

বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। সম্প্রতি স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে এই নায়িকার। বর্তমানে সন্তান এবং কাজ নিয়ে বেশ আছেন তিনি।

আরও পড়ুন : ভাইজানকে হত্যার চেষ্টা

শাকিব খানের বিগ বাজেটের সিনেমা ‘রাজকুমার’-এ ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন মাহিয়া মাহি। তার চরিত্রটি নিয়ে দর্শকমহলে চলছে বেশ আলোচনা-সমালোচনা।

সোমবার (১৫ এপ্রিল) মধ্যরাতে সামাজিক মাধ্যম ফেসবুকে তিনি লেখেন, ‘আমি খুব অবাক নামিদামী পত্রিকারও আজব আজব হেডলাইন দেখে। খুব বিরক্ত, রাগান্বিত। জাস্ট কিছু রিচ বাড়ানোর জন্য আপনাদের এমন টেকনিক আমাকে বিব্রত করতেছে। সবাই তো নিউজ পড়ে না, জাস্ট হেডলাইন দেখেই জাজ করে ফেলে। এই অশান্তি আর ভাল্লাগে না। উফফ!’

আরও পড়ুন : প্রেমের কথা জানালেন জাহ্নবী

দ্বিতীয় স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর মাহি তার একমাত্র সন্তান ফারিশকে নিয়েই আছেন।

প্রসঙ্গত, মাহিয়া মাহি ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। পরবর্তীতে ‘অগ্নি’, ‘কী দারুণ দেখতে’, ‘দবির সাহেবের সংসার’, ‘অনেক সাধের ময়না’, ‘ঢাকা অ্যাটাক’সহ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা