ছবি : সংগৃহিত
খেলা
পাঞ্জাবের ক্রীড়া মন্ত্রী হলেন পাক পেসার

মাশরাফির মতো খেলতে চান ওয়াহাব রিয়াজ!

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের তারকা ক্রিকেটার ওয়াহাব রিয়াজ পাঞ্জাবের ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর সাংবাদিকদের জানিয়েছেন, তিনি বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার মতো ক্রিকেট খেলা চালিয়ে যাবেন।

আরও পড়ুন : বিপিএল খেলার মাঝে মন্ত্রী হলেন ওয়াহাব

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার মাঝামাঝি সময়ে পাকিস্তানের অভিজ্ঞ পেসার ওয়াহাব রিয়াজ দেশটির পাঞ্জাব প্রদেশের ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

শুক্রবার (২৭ জানুয়ারি) এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের খেলাধুলা বিষয়ক জনপ্রিয় চ্যানেল ‘এ’ স্পোর্টস।

আরও পড়ুন : সানিয়া মির্জার বিদায়

চলতি বিপিএলে খুলনা টাইগার্সে খেলা এই বাঁহাতি পেসারকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের তত্বাবধায়ক সরকারের ক্রীড়া মন্ত্রী করা হয়েছে।

পাঞ্জাবের তত্বাবধায়ক সরকারের মুখ্যমন্ত্রী মহসীন নাকভির অধীনে ক্রীড়া মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন ওয়াহাব রিয়াজ। পারভেজ এলাহীর পর পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েই বিধানসভা ভেঙে দিয়েছেন মহসিন। নতুন করে ১১ জনের তত্ত্বাবধায়ক মন্ত্রিসভার নাম ঘোষণা করেছেন তিনি।

সম্ভবত বিপিএল খেলার মাঝপথেই দায়িত্ব গ্রহণ করতে পাকিস্তান যাবেন খুলনা টাইগার্সের তারকা খেলোয়ার ওয়াহাব রিয়াজ।

আরও পড়ুন : বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার

মন্ত্রীত্ব পাওয়ার বিষয়ে এক প্রশ্নের উত্তরে ওয়াহাব বলেন, আল্লাহ সব পরিকল্পনা করেন। তিনি সব ঠিক করেন। এটা আমার জন্য সম্মানের। একই সাথে দেশের সেবা করার সুযোগ পেয়েছি। আমি বিশ্বাস করি, সবার চাওয়াই এরকম হওয়া উচিত।

মন্ত্রী ওয়াহাবকে মনে করিয়ে দেয়া হল, মাশরাফী বিন মুর্তজা কিন্তু এমপি হয়েও দাপট দেখাচ্ছেন মাঠে। তখন তিনি বলেন, আমিও ক্রিকেট খেলবো। মাশরাফীর মতো।

এদিকে খুলনা দলে তার সতীর্থ আরেক পাকিস্তানি ক্রিকেটার আজম খান টুইটারে ওয়াহাব রিয়াজের নতুন একটি ছবি আপলোড দিয়ে লিখেন, ‘পাঞ্জাবের ক্রীড়া মন্ত্রীর সাথে মজা করছি।’

আরও পড়ুন : তৃতীয় পর্ব শেষে পয়েন্ট টেবিল

পাকিস্তানের ৩৭ বছর বয়সী পেসার ওয়াহব রিয়াজ দেশের হয়ে সব সংস্করণ মিলিয়ে ১৫৬ ম্যাচ খেলে ২৩৭ উইকেট নিয়েছেন। ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সদস্য তিনি।

প্রসঙ্গত, ওয়াহাব চলমান বিপিএলে দারুণ খেলছেন । দুবার ৪ উইকেটসহ ১২ উইকেট নিয়েছেন। তিনি দেশের হয়ে ২০২০ সালের ডিসেম্বরে নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বশেষ খেলেছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা