খেলা

ব্যাটিং বিপর্যয়ে সিলেট

স্পোর্টস ডেস্ক : বিপিএলের চতুর্থ পর্বের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রংপুর রাইডার্স।

আরও পড়ুন: বিদ্যুতের দাম সমন্বয় হবে

শুক্রবার (২৭ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যটিংয়ে নেমেছে মাশরাফির সিলেট।

রংপুরের বোলারদের বিপক্ষে আজ শুরু থেকেই নড়বড়ে সিলেটের ব্যাটিং লাইনআপ। ইনিংসের ২য় ওভারের ৫ম বলেই প্রথম উইকেট হারায় সিলেট। টম মোরেসকে ২ রানে ফিরিয়ে দেন আজমতউল্লাহ ওমরজাই। এরপর নাজমুল শান্তকে ৯ রানে ফেরান শেখ মেহেদী। ৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে সিলেটের দলীয় রান দাঁড়ায় ১২। তবে বিপর্যয় এখানেই থেমে থাকেনি চতুর্থ ওভারে আজমতউল্লাহ ওমারজাই পরপর দুই বলে ফেরান মুশফিকুর রহিম ও তৌহিদ হৃদয়কে। পরের ওভারে জাকির হাসানকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন শেখ মেহেদী।

আরও পড়ুন: সংবিধান অনুযায়ী নির্বাচন হবে

শেষ খবর পাওয়া পর্যন্ত পাওয়ার প্লে শেষ করে সিলেটের স্কোর মাত্র ১৬ রান। উইকেট পড়েছে ৫টি।

সিলেট স্ট্রাইকার্স একাদশ :
নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, টম মুরস, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, রেজাউর রহমান রাজা, তানজিম হাসান সাকিব।

রংপুর রাইডার্স একাদশ :
শেখ মেহেদি হাসান, মোহাম্মদ নাইম শেখ, রনি তালুকদার, শোয়েব মালিক, আজমতউল্লাহ ওমরজাই, নুরুল হাসান সোহান (অধিনায়ক), শামীম হোসেন, মোহাম্মদ নওয়াজ, রবিউল হক, হাসান মাহমুদ, হারিস রউফ।

সান নিউজ/জেএইচ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা