চঞ্চল চৌধুরী
বিনোদন

নতুন ওয়েব সিরিজে চঞ্চল

সান নিউজ ডেস্ক: নাটক, সিনেমার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ওয়েব সিরিজ করেও তুমুল জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

আরও পড়ুন: ইরানি পরিচালকের সিনেমায় জয়া

‘তাকদীর’ ওয়েব সিরিজ দিয়ে দুই বাংলায় তুমুল প্রশংসা পেয়েছেন চঞ্চল। সাফ্যলের সেই ধারাবাহিকতায় আবারও জুটি হয়ে আসছেন চঞ্চল ও ‘তাকদীর’র পরিচালক সৈয়দ আহমেদ শাওকী।

নতুন একটি ওয়েব সিরিজ নির্মাণ করছেন শাওকী। এর নাম ‘কারাগার’। এতে প্রধান চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরী।

‘কারাগার’- এ অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই। তবে কেমন হবে তার চরিত্র, কী আমেজের গল্প কিছুই বলতে নারাজ তিনি।

আরও অভিনয়ে কে থাকছেন সিরিজটিতে তাও জানাননি চঞ্চল। তিনি বলেন, ‘আপাতত মাথায় ‘কারাগার’ ঘুরছে। শুটিংয়ের আগে নিজেকে প্রস্তুত করছি। আশা করছি দর্শক উপভোগ করবেন এমন একটি ওয়েব সিরিজ হবে ‘কারাগার’।

আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে আলিয়া-রণবীর

তিনি আরও বলেন, ‘পরিচালক শাওকী খুব যত্ন নিয়ে কাজ করে। নির্মাতা আর অভিনেতা যার যার কাজ সততার সঙ্গে করলে দর্শকের মন কাড়বেই। তাই আমি দর্শকদের কাছে নিজেকে উপস্থাপনের ক্ষেত্রে খুব সচেতন থাকার চেষ্টা করি।’

জানা গেছে, এই বছরের শেষে দিকে ‘কারাগার’ ভারতীয় ওটিটি প্লাটফর্ম ‘হইচই’ মুক্তি দেবে। এছাড়াও এবার ঈদের জন্য কিছু নাটকে অভিনয় করছেন চঞ্চল।

প্রসঙ্গত, চঞ্চল চৌধুরী একজন বাংলাদেশি অভিনেতা, মডেল, শিক্ষক ও গায়ক। তিনি টেলিভিশন ও চলচ্চিত্র দুই মাধ্যমেই অভিনয় করে থাকেন। তিনি হাস্যরস অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, এবং সেরা অভিনেতা বিভাগে একটি দর্শক জরিপ পুরস্কার ও দুটি সমালোচক পুরস্কার বিজয়সহ মোট বারোটি মেরিল-প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থী চঞ্চল চৌধুরী বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো, অভিনয়, গান, ছবি আঁকা এসব কিছুতেই সমান পারদর্শী। তিনি কোডা, সোডা ও ইউডা কলেজের চারুকলার প্রভাষকও। চঞ্চলের অভিনয় জীবন শুরু হয় চারুকলার ছাত্র থাকাকালীন আরণ্যক নাট্যদলের সাথে যুক্ত হয়ে।

পরবর্তীতে অসংখ্য নাটক ও টিভি সিরিজে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন চঞ্চল। তার অভিনীত প্রথম চলচ্চিত্র রূপকথার গল্প (২০০৬)। এছাড়া তিনি মনপুরা (২০০৯), টেলিভিশন (২০১৩), আয়নাবাজি (২০১৬), ও দেবী (২০১৮)-তে তার অভিনয়নৈপুণ্য প্রদর্শন করে দর্শক ও সমালোচকদের প্রশংসা লাভ করেছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা