আমরা কি দিন দিন পাগল হয়ে যাচ্ছি?
বিনোদন

আমরা কি দিন দিন পাগল হয়ে যাচ্ছি?

বিনোদন ডেস্ক : রাজধানীর ফার্মগেট এলাকায় এক শিক্ষিকা হেনস্তার শিকার হওয়ার ঘটনায় আলোচনা-সমালোচনার ঝড় বইছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গণমাধ্যম, এমনকি সংসদে বিষয়টি গড়িয়েছে।

আরও পড়ুন : ইউক্রেন বন্দরে তুর্কি জাহাজে আগুন

অনেকেই সেই নারীর পক্ষ নিয়ে টিপ পরে ছবি দিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। এই তালিকায় আছেন দেশের অনেক জনপ্রিয় অভিনেতাও। তারা নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্টে টিপ পরা ছবি দিয়েছেন।

এদের মধ্যে রয়েছেন সাজু খাদেম, প্রাণ রায়, আনিসুর রহমান মিলন, স্বাধীন খসরু, মনোজ প্রামাণিক, চিত্রনায়ক সাইমন সাদিক প্রমুখ। তুমুল চর্চায় থাকা এই বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন আরেক অভিনেতা সিদ্দিকুর রহমান।

তিনি দিলেন ঠিক উল্টো মতামত। যে সব অভিনয়শিল্পী টিপ পরেছেন তাদের ‘পাগল’ বলে সম্বোধন করেছেন সিদ্দিক। করেছেন সমালোচনাও।

আরও পড়ুন : ১২ প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক

নিজ নিজ ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে সাজু খাদেম, আনিসুর রহমান মিলন, প্রাণ রায় ও মনোজ প্রামাণিকের টিপ পরা ছবি পোস্ট করে সিদ্দিক লেখেন, আমরা কি দিন দিন পাগল হয়ে যাচ্ছি?

এই অভিনেতা আরও লেখেন, আল্লাহপাক সবাইকে এই সমস্ত পাগলের হাত থেকে হেফাজত করুক। মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন। আল্লাহ সবাইকে ক্ষমা করুক। আমিন।

আরও পড়ুন : সংসদে ক্ষোভের মুখে বাণিজ্যমন্ত্রী

প্রসঙ্গত, শনিবার (২ এপ্রিল) রাজধানীর গ্রিন রোডের বাসা থেকে কলেজে যাওয়ার পথে উত্ত্যক্তের শিকার হন তেজগাঁও কলেজের প্রভাষক ড. লতা সমাদ্দার।

তিনি অভিযোগ করেন, হেঁটে কলেজের দিকে যাওয়ার সময় হুট করে পাশ থেকে মধ্যবয়সী, লম্বা দাড়িওয়ালা একজন- টিপ পরছোস কেন’ বলেই বাজে গালি দেন তাকে। ওই মধ্যবয়সী ব্যক্তির গায়ে পুলিশের পোশাক।

আরও পড়ুন : চাঁদাবাজি রোধে কঠোর অবস্থানে পুলিশ

ঘটনার প্রতিবাদ জানালে একপর্যায়ে তার পায়ের ওপর দিয়েই বাইক চালিয়ে চলে যায় সেই ব্যক্তি। পরবর্তী সময়ে এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি অভিযোগ দায়ের করেন লতা। ইতোমধ্যে সেই ব্যক্তিকে শনাক্ত করে শাস্তির আওতায় আনা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা