নায়িকা মাহিয়া মাহি
বিনোদন

ইফতার বিক্রি করছেন মাহি

সান নিউজ ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি ক’দিন আগেই বলেছিলেন, রেস্তোরাঁ ব্যবসায় নামছেন তিনি। গাজীপুর চৌরাস্তার প্রধান সড়কে জোরকদমে চলছে ফারিশতা রেস্তোরাঁরটির কাজ।

আরও পড়ুন: অবাধ্য ইমরানকে শাস্তি দিতে চায় যুক্তরাষ্ট্র

এবার সেটার অনানুষ্ঠানিক যাত্রা শুরু হলো। রোস্তোরাঁটি পুরোপুরি চালু না হলেও শুরু হয়েছে ইফতারি বিক্রি। সোমবার (৪ এপ্রিল) সেখানে উপস্থিত হয়ে তার তদারকি করেন এই চিত্রনায়িকা। সঙ্গে ছিলেন তার স্বামী রাকিব সরকার ও রেস্তোরাঁর পুরো টিম।

সেসময় ফেসবুক লাইভেও আসেন এই নায়িকা। মাহি বলেন, খুবই এক্সাইটেড আমি। আমাদের রেস্টুরেন্টটির গ্র্যান্ড ওপেনিং হবে চাঁদ রাতে। আপাতত প্রচারের অংশ হিসেবে ফারিশতা থেকে ইফতারি বিক্রি চলছে।

তিনি আরও বলেন, আমরা এক্সপার্ট শেফ নিয়োগ দিয়েছি। খাবারের মানের ব্যাপারে বিন্দুমাত্র আপস করছি না।

মাহির পোস্ট করা ফেসবুক ভিডিওতে দেখা যায়, সোমবার ইফতারের বিভিন্ন আইটেম দেখাচ্ছিলেন তিনি। নিজ হাতে খাশির পায়া ক্রেতার হাতে তুলে দেওয়ার সে ছবিও ফেসবুকে পোস্ট করেন তিনি। আর ক্যাপশনে লেখেন, আজ আমাদের ফারিশতা ইফতারের দ্বিতীয় দিন এবং কথামতো আমি নিজ হাতে খাসির পায়াটা বিক্রি করেছি।

আরও পড়ুন: সুমাইয়ার কৃতিত্বের দাবিদার ৩ কোচিং সেন্টার

জানা যায়, তার রেস্টুরেন্টটি গাজীপুর চৌরাস্তার প্রধান সড়কে। তিনটি ফ্লোর নিয়ে ছয় হাজার বর্গফুটের এই ব্যবসা প্রতিষ্ঠান। যেখানে থাকবে দেশি ও বিদেশি নানা ধরনের খাবার। রুফটপে আড্ডা দেওয়ার সুযোগও থাকছে।

এদিকে, মাহিয়া মাহি এই মুহূর্তে অফিসার নামে নতুন চলচ্চিত্রের শুটিং করছেন। বদিউল আলম পরিচালিত এই চলচ্চিত্রে মাহির বিপরীতে অভিনয় করছেন ডি এ তায়েব।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা