জয়া আহসান
বিনোদন

ইরানি পরিচালকের সিনেমায় জয়া

সান নিউজ ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দেশের পাশাপাশি ভারতীয় নির্মাতাদের সিনেমায় নিয়মিত অভিনয় করছেন তিনি। দেশ ও দেশের বাইরে পেয়েছেন একাধিক পুরস্কার। এবার তিনি অভিনয় করছেন ইরানি চিত্রপরিচালকের সিনেমায়।

আরও পড়ুন: নড়াইলে ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

অনন্ত জলিলেন দিন-দ্য ডে সিনেমার পরিচালক ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজমই জয়ার নতুন সিনেমার পরিচালক। এ পরিচালক সম্প্রতি ঢাকায় নতুন আরেকটি সিনেমার কাজ শুরু করেছেন। জমজমসহ আরও চারজন ইরানি কুশলী গত মার্চ থেকে বাংলাদেশে অবস্থান করছেন। শুটিংয়ের আগে চষে বেড়িয়েছেন ঢাকার বিভিন্ন স্থান। তাদের সঙ্গে এ সিনেমায় যুক্ত হয়েছেন অভিনেত্রী জয়া আহসান। তার সঙ্গে আরও আছেন রিকিতা নন্দিনী শিমু। অতাশ জমজমের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিতব্য এ সিনেমার নাম ফেরেশতে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ছবিটির নাম সিএনজি হিসাবে অনুমতি নেওয়া হয়েছে।

এতে অতাশ জমজমের সঙ্গে কাজ করছেন ইরানি অভিনয়শিল্পী বৈরাম ফজলি, মোখতারি, মোবারেখ, আতিয়া পিরালি ও কাভস। এরইমধ্যে এ সিনেমার শুটিংও শুরু হয়েছে। চলতি সপ্তাহে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন সোলমাইদের কুয়েতি মসজিদের পাশে অবস্থিত ড্রিমল্যান্ড ঢাকা রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট এলাকায় শুটিং করেছে ইউনিট। জয়াও শুটিংয়ে অংশ নিয়েছেন বলে জানা গেছে। তবে এখনই তিনি এ সিনেমা প্রসঙ্গে বিস্তারিত কিছু জানাতে চাননি। শুধু বলেছেন, দারুণ গল্পের একটি প্রজেক্ট। সময় হলেই বিস্তারিত জানাব।

প্রসঙ্গত, জয়া আহসান বাংলাদেশী মডেল ও অভিনেত্রী। তিনি পশ্চিমবঙ্গের চলচ্চিত্রেও কাজ করেন। অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ছয়টি মেরিল-প্রথম আলো পুরস্কার ও তিনটি ফিল্মফেয়ার পুরস্কার পূর্বসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা