মালেক আফসারী ও শাকিব
বিনোদন

শাকিবকে ঢাকায় আসতে হবে

সান নিউজ ডেস্ক : শাকিব-পূজার রসায়ন দেখে মুগ্ধ হয়েছেন সফল চিত্র পরিচালক মালেক আফসারী। তিনি একটি ভিডিও বার্তায় অকপটেই সে কথা জানালেন। বললেন, আমাকে যদি জিজ্ঞেস করেন ট্রেলার কেমন লেগেছে, আমি এক কথা বলবো, এমনকি আমাকে যদি বেঁধে পিটানও আপনারাও, তবুও বলব, খুব মিষ্টি লেগেছে আমার কাছে। পূজা চেরিকে দারুণ লেগেছে, শাকিবকেও অনেক কম বয়সী লেগেছে।

আরও পড়ুন: বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন

শাকিব-পূজা জুটির প্রথম সিনেমা 'গলুই'র টিজার দেখে মার্কেট গরম করার আহ্বান জানালেন এই নির্মাতা।

আসন্ন ঈদকে ঘিরে জমে উঠছে দেশের সিনেমা বাজার। মুক্তির মিছিলে ইতোমধ্যে কয়েকটি সিনেমা সামিল হয়েছে। এর মধ্যে মূল আকর্ষণ থাকছে গলুই এর দিকে। কেননা এতে আছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।

এস এ হক অলিক পরিচালিত সিনেমাটির টিজার মুক্তি পেয়েছে সম্প্রতি। সেখানে চমকপ্রদ রূপে দেখা দিয়েছেন শাকিব ও নায়িকা পূজা চেরি। গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটির টিজার দর্শকদের আকৃষ্ট করেছে।

কিছু পরামর্শও দিয়েছেন মালেক আফসারী। তার মতে, গলুই সিনেমা নিয়ে পর্যাপ্ত প্রচারণা হচ্ছে না। আরও জোরালো প্রচারণা দরকার। এই নির্মাতা বলেন, ট্রেলার প্রকাশ করে চুপচাপ বসে থাকলে হবে না। প্রচারণার জোর কম। মাইন্ড করবেন না। এখনই সিনেমার বাজার গরম করতে হবে। সিনেমা হলের দরজা খোলার জন্য ধামাকা প্রচারণা লাগবে। আর এই প্রচারণা কার হাতে জানেন, পরিচালক অলিক ভাই, প্রযোজক খসরু ভাই এবং এর চেয়ে বড় দায়িত্ব যার, তিনি শাকিব খান।

প্রসঙ্গত, শুটিং শুরুর পর থেকেই আলোচনায় রয়েছে গলুই। মঙ্গলবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় ছবির টিজার প্রকাশ করা হয়েছে। ঈদ উপলক্ষে ছবিটি মুক্তি দেয়া হবে।

ছবিতে দেখা যাবে, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ও বিস্তীর্ণ এক জনপদের মানুষের জীবনের গল্প। শুটিং হয়েছে টাঙ্গাইল জেলা ও জামালপুরের নদী তীরবর্তী এলাকায়। ‘গলুই’ চলচ্চিত্রটিতে শাকিবের চরিত্রের নাম লালু। পেশায় ঢুলি। নৌকা চালাতেও তার নামডাক আছে।

আরও পড়ুন: ঢাবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ

হৃদয়ের কথা খ্যাত এস এ হক অলিক পরিচালিত সরকারি অনুদানের এই সিনেমায় শাকিব খান ও পূজা চেরি ছাড়াও আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, সুচরিতা, আলী রাজ, সমু চৌধুরী প্রমুখ।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা