বিনোদন

অস্কারে চড়কাণ্ড: ১০ বছর নিষিদ্ধ স্মিথ

বিনোদন ডেস্ক: অস্কার অনুষ্ঠান চলাকালীন মঞ্চে উপস্থাপক ও কৌতুকাভিনেতা ক্রিস রককে চড় মারার ঘটনায় হলিউড অভিনেতা উইল স্মিথকে অস্কারসহ অ্যাকাডেমির সব অনুষ্ঠান থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (৮ এপ্রিল) অস্কার অ্যাকাডেমি এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: ইমরান খানের ভাগ্য নির্ধারণ আজ

বিবিসির বাংলার এক প্রতিবেদনে বলা হয়, মঞ্চে উপস্থাপককে চড় মারার ঘটনায় হলিউড অভিনেতা উইল স্মিথকে অস্কার গালা এবং অন্যান্য সব অ্যাকাডেমির ইভেন্ট থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

এর আগে ২ এপ্রিল এক বিবৃতিতে চড় মারার জন্য দুঃখজনক প্রকাশ করেন উইল স্মিথ। বিবৃতিতে তিনি বলেন, ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে আমার কর্মকাণ্ড ছিল দুঃখজনক, বেদনাদায়ক এবং অমার্জনীয়।

তিনি আরও বলেন, আমি যাদের আঘাত করেছি, তার তালিকা দীর্ঘ। এর মধ্যে রয়েছেন- ক্রিস রক, তার পরিবার, আমার অনেক প্রিয় মানুষ, বন্ধু, মঞ্চে উপস্থিত দর্শক এবং বাড়িতে বসা বিশ্বের অসংখ্য দর্শক। এজন্য অস্কার অ্যাকাডেমি থেকে পদত্যাগও করেছেন উইল স্মিথ।

আরও পড়ুন: নবাব সিরাজ-উদ-দৌলার রাজ্যভার গ্রহণ

প্রসঙ্গত, গত ২৮ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অস্কারের ৯৪তম আসরের অনুষ্ঠান হয়। এসময় উপস্থিত অতিথিদের নিয়ে ঠাট্টা করছিলেন অনুষ্ঠান সঞ্চালক ক্রিস রক। একে একে সবার কথা বলতে বলতে তিনি চলে যান উইল স্মিথের স্ত্রী জেডা স্মিথ প্রসঙ্গে। তখন ক্রিস বলেন, পরের ‘জি আই জেন’ ছবিতে অভিনয় করবেন জেডা।

‘জি আই জেন’ ছবিতে অভিনয় করেছিলেন ডেমি মুর। সেই ছবিতে তার মাথায় চুল ছিল না। ঘটনাচক্রে জেডার মাথাতেও চুল নেই। কিন্তু সেটি স্টাইলের কারণে নয়। তিনি অ্যালোপেশিয়ায় আক্রান্ত। সেই কারণেই তার চুল নেই। এ রসিকতায় তীব্র রেগে যান উইল স্মিথ। মঞ্চে উঠে তিনি চড় মারেন ক্রিস রককে। তখন সত্যিই স্মিথ রেগে গিয়েছিলেন।

আরও পড়ুন: বাসে ঘুমন্ত সুপারভাইজার খুন, আটক ১

চড় মেরে নিজ আসনে এসে তিনি গালিগালাজ করে বলেন, তার স্ত্রীকে এসব থেকে দূরে রাখতে। ওই ঘটনার এক ঘণ্টা পরেই কিং রিচার্ড চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জয় করেন উইল স্মিথ। ওই চলচ্চিত্রে তিনি টেনিস তারকা ভেনাস ও সেরেনা উইলিয়ামসের পিতার চরিত্রে অভিনয় করেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা