সংগৃহীত
বাণিজ্য

সবজির দাম চড়া 

নিজস্ব প্রতিবেদক: বাজারে সবজির দাম এখন অনেক বেশি। ফলে অস্বস্তিতে পড়ছেন বাজার করতে আসা মধ্য ও নিম্নবিত্ত পরিবারগুলো। বিক্রেতারা বলছেন, এখনো পর্যাপ্ত শীতকালীন সবজি না আসার কারণে দামও তুলনামূলক কিছুটা বেশি। কিন্তু শীত আসার সঙ্গে সঙ্গে এই দাম কমে আসবে বলে জানান বিক্রেতারা।

আরও পড়ুন: ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

শুক্রবার (২০ অক্টোবর) রাজধানীর মিরপুর এলাকার কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে সবজি তুলনামূলক কম। সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরেই থাকছে শীতের সবজি। এই মৌসুমে শীতকালীন সবজি লাউ, মিষ্টি কুমড়া, ফুলকপি, বাঁধাকপি, দেশি পিঁয়াজ, ভারতীয় পিঁয়াজ, বেগুন, মুলা, লালশাক, পালংশাক, পটোল, ঢেঁড়স, বরবটি, ঝিঙা, পেঁপে, আলু, করলা, কচু, শসাসহ বিভিন্ন ধরনের সবজিতে ভরপুর থাকে বাজার।

বাজার ঘুরে দেখা গেছে, সিম প্রতি কেজি ২০০ টাকা দরে, টমেটো ১০০ টাকা কেজি দরে, ঢেঁড়স ৮০ টাকা কেজি দরে, করলা ৮০ টাকা কেজি দরে, বেগুন ৮০ টাকা কেজি দরে, মুলা ৭০ টাকা কেজি দরে, পটল ৮০ টাকা কেজি দরে, মিষ্টি কুমড়া ৫০ টাকা কেজি দরে, পেঁপে ২৫ টাকা কেজি দরে, কাঁচামরিচ প্রতি কেজি ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। শসা ৮০ টাকা, গাজর ১২০ টাকা, বরবটি ১২০ টাকা, আলু ৫৫ টাকা কেজি, ফুলকপি ৪০ টাকা (ছোট), বাঁধাকপি ৩০ টাকা (ছোট) দরে বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: ফের তেলের দাম বাড়ার শঙ্কা

এদিকে আবার, ফার্মের মুরগির বাদামি ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৫৫-১৬০ টাকা। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি। সোনালি মুরগির দাম রাখা হচ্ছে ৩১০-৩৩০ টাকা। গরুর মাংস ৭৫০-৮০০ টাকা, আর খাসির মাংস বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১১০০ টাকা কেজি। রুই মাছের কেজি ৩৫০-৪০০ টাকা। আর পাঙাশ ও তেলাপিয়ার দাম ২০০-২৫০ টাকা। চাল, ডাল, আটা, ময়দা, চিনি ও ভোজ্যতেলের মতো নিত্যপণ্য উচ্চ মূল্যে স্থিতিশীল রয়েছে।

বাজার করতে আসা সানজিদা বন্যা নামের একজন জানান, জিনিসপত্রের যা দাম তাতে মাছ মাংসের দোকানে ভুলেও যাওয়া হয় না। কিন্তু সবজির দামও এখন আকাশছোঁয়া। ৫০০ টাকা নিয়ে বাজারে আসলে অর্ধেক ব্যাগ ভরে না।

আরও পড়ুন: মানুষের ক্রয়ক্ষমতা ইউরোপের মতো

অন্য ক্রেতা শফিকুল ইসলাম বলেন, গত সপ্তাহ থেকে এ সপ্তাহেই জিনিসের দাম ১০/১৫ টাকা বেড়েছে। সপ্তাহে সপ্তাহে এভাবে বাড়লে আমাদের মতন মধ্যবিত্তরা কিভাবে চলবে?

সবজি বিক্রেতা আলম জানায়, সামনে মাস থেকে সবজির দাম আশা করি কমতে পারে। এ বছর বৃষ্টির কারণে শীতাকালীন সবজির ক্ষেত নষ্ট হয়েছে। বাজারে এখন যে চাহিদা রয়েছে সে চাহিদা অনুযায়ী যোগান নেই। ফলে দামও কিছুট বাড়তি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা