সংগৃহীত ছবি
বাণিজ্য

রোজার আগে স্বস্তি নেই বাজারে

নিজস্ব প্রতিবেদক: শুরু হবে রমজান এরই মধ্যে বেড়ে চলছে মাছ-মাংস ও সব ধরনের সবজির দাম। বাজারে গিয়ে হিমশিম খাচ্ছে নিম্নবিত্তের মানুষরা।

আরও পড়ুন: ফের সোনার দাম বাড়াল বাজুস

মাছের বাজার ঘুরে দেখা গেছে, তেলাপিয়া মাছের কেজি ২০০ টাকা, পাঙাসের কেজি ১৮০ টাকা, টেংরার কেজি ৫৬০ টাকা, ছোট রুই ৩১০ থেকে ৩২৯ টাকা, ইলিশের কেজি ১৬০০ টাকা, শিং মাছ ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর বাইরে ছোট কাচকি ২৯০ থেকে ৩২০ টাকা, আইড় মাছ ৪০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

বর্তমানে খুচরা বাজারগুলোতে ব্রয়লার মুরগি কেজি বিক্রি হচ্ছে ২২০ টাকায়। অথচ সপ্তাহখানেক আগেও এই মুরগি পাওয়া গেছে ১৯০-২০০ টাকায়। লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকায়। বেড়েছে ডিমের দামও। যদিও বাজার ভেদে দেখা গেছে দামের ভিন্নতা। বড় বাজার গুলোতে ৪৮ টাকা আর এলাকা বা মহল্লার দোকানগুলোতে ৫০ টাকা হালিও ডিম বিক্রি হচ্ছে। আর গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৭৬০ টাকায় কেজিতে।

আরও পড়ুন: আজ টিসিবির পণ্য বিক্রি শুরু

শুধু মাছ-মাংস নয়, পাল্লা দিয়ে বেড়ে চলছে সবজির দামও। গত সপ্তাহে তুলনায় প্রতিটি সবজিতে প্রকারভেদে দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা। আর বিক্রেতারা বলছেন, শীত শেষ এখন দিনদিন সবজির সরবরাহ কমছে। তাই দাম একটু তো বাড়বেই। বাজারের চাহিদার তুলনায় সবজির সরবরাহ কম।

বাজার ঘুরে দেখা গেছে, আলু বিক্রি হচ্ছে ৪০ টাকায়, কাঁচা মরিচ ৮০ টাকা, লাউ প্রতিটি ৫০ টাকা, বেগুন লম্বাটা ৮০ টাকা, গোল বেগুন ১০০ টাকা, ফুলকপি প্রতিটি ৬০ টাকা, টমেটো ৫০ টাকা, পাতা কপি ৫০ টাকা, সিম প্রকারভেদ ৪০ থেকে ৬০ টাকা, ঢেড়স ৮০ টাকা, করলা ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর বাইরে সিমের বিচি কেজি ২২০ টাকা, মটরশুঁটি ১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা