রাহার জন্মের পর এবার শুরু করতে চলেছেন র তারকা আলিয়া ভাট ও রণবীর কাপুর।  শোনা যাচ্ছে, এক নতুন বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন তারা।
বিনোদন

ফের সুখবর আলিয়া-রণবীরের জীবনে

বিনোদন ডেস্ক: সন্তান রাহার জন্মের পর এবার নতুন সফর শুরু করতে চলেছেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি আলিয়া ভাট ও রণবীর কাপুর। শোনা যাচ্ছে, এক নতুন বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন তারা।

আরও পড়ুন: অভিনয় থেকে বিদায় নিচ্ছেন অহনা

আসন্ন দীপাবলিতেই নাকি নতুন বাড়িতে উঠবেন বলিউডের এই তারকা দম্পতি। কিন্তু রণবীর ও আলিয়ার এই নতুন বাড়ি নিয়ে চর্চা ছিল বহুদিন ধরেই। বিয়ের পর থেকেই সেই নতুন ঠিকানার নির্মাণ দেখতে চলে যেতেন আলিয়া ও রণবীর। কখনও সঙ্গে যেতেন নীতু কাপুরও। অবশেষে অপেক্ষার অবসান ঘটছে রণবীরদের।

তারকা দম্পতির এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এই বাংলোর সঙ্গে পরিবারের সকলের আবেগ জড়িয়ে আছে। তাই বাড়ি তৈরির কাজে ওরাও জড়িয়ে ছিলেন। আলিয়া ও রণবীর ব্যস্ততার মধ্যেও নিজেরা যেয়ে বাড়ির কাজ কতটা এগিয়েছে, তা দেখে আসতেন।

উল্লেখ্য, কিছু দিন আগেই মুক্তি পেয়েছে আলিয়ার ছবি ‘জিগরা’। বক্স অফিসে সেই ভাবে সফল না হলেও প্রশংসিত হয়েছে আলিয়ার অভিনয়। অন্যদিকে তার হাতে রয়েছে সঞ্জয় লীলা ভান্সালীর ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’। এই ছবিতে রয়েছেন রণবীর কাপুরও।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা