ছবি- সংগৃহিত
বিনোদন

সুচিত্রা সেন ছাড়া বাংলা চলচ্চিত্র অসম্পূর্ণ

বিনোদন ডেস্ক: বাংলার কিংবদন্তি চিত্রনায়িকা সুচিত্রা সেনের জন্মবার্ষিকী উপলক্ষে ৩০ ও ৩১ মার্চ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জ্যাকসন হাইটসের নবান্ন হলরুমে শুরু হয় চলচ্চিত্র উৎসব। এ উৎসবের আয়োজক সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএসএ।

দুই দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী মৌসুমী। অনুষ্ঠানে বাংলা চলচ্চিত্রের একাল-সেকাল নিয়ে আলোচনা করেন বিশিষ্টজনেরা। এরপর সুচিত্রা সেন অভিনীত চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

আরও পড়ুন: আইসিইউতে গায়ক আকবর

চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায়, অভিনয়শিল্পী রেখা আহমেদ, জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, সাপ্তাহিক আজকাল-এর প্রধান সম্পাদক মনজুর আহমদ, সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক মুহম্মদ ফজলুর রহমান, কমিউনিটি নেতা নাসির খান পল প্রমুখ।

অনুষ্ঠানে মৌসুমী বলেন, 'বাংলাদেশের পাবনায় জন্ম নেয়া সুচিত্রা সেন আমাদের গর্ব। তিনি কোন দেশে জন্ম নিয়েছেন আর কোন দেশে বেড়ে উঠেছেন, এসবের উর্ধ্বে তিনি বাংলাভাষী মানুষের প্রিয় নায়িকা। তাকে ছাড়া বাংলা চলচ্চিত্র অসম্পূর্ণ।'

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা