সালমান খান ও সোমি আলি
বিনোদন

সালমানকে সাবধান করলেন সাবেক প্রেমিকা

সান নিউজ ডেস্ক : বলিউডের ভাইজানখ্যাত সালমান খান। তার বয়স ৫২। এই বয়সেও বর্তমানে বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর বলা হয় তাকে। তাকে পাওয়ার জন্য অসংখ্য তরুণী পাগল। বিভিন্ন সময় ঐশ্বরিয়া, ক্যাটরিনাসহ অনেক নায়িকার সঙ্গে তার প্রেম ছিল বলে খবর এসেছে।

আরও পড়ুন: নেদারল্যান্ডসে রেস্টুরেন্টে হামলায় ২ জনের মৃত্যু

জানা যায়, বর্তমানে তিনি ইউলিয়া ভান্তুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন। নাম না করে সালমান খানকে সাবধান করে দিলেন তার সাবেক প্রেমিকা সোমি আলি। সদ্য নিজের সোশ্যাল মিডিয়া সাবেক বলিউড অভিনেত্রী এবং সালমান খানের সাবেক প্রেমিকা সোমি আলি একটি পোস্ট করেছেন। যেখানে তিনি নাম না করে সালমান খানকে সাবধান করে দিয়েছেন। পাশাপাশি টেনেছেন ঐশ্বরিয়া রাইয়ের প্রসঙ্গও।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে সোমি আলি একটি পোস্ট করেছেন। সেখানে একটি গানের ছবি ব্যবহার করেছেন অভিনেত্রী। ছবিটি সালমান খান, ভাগ্যশ্রী অভিনীত ম্যায়নে পেয়ার কিয়া ছবির আতে জাতে হাসতে গাতে গানের একটি দৃশ্যের।

ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, বলিউডের হারভে ওয়েনস্টেইন, তোমার মুখোশ একদিন খুলে যাবে। যেসব নারীদের সঙ্গে তুমি দুর্ব্যবহার করেছ, তারা একদিন তোমার সব সত্যি ফাঁস করে দেবে। ঐশ্বরিয়া রাই বচ্চনের মতো।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সোমি আলির পোস্ট দেখে অনুরাগীরা বুঝতে পেরেছেন, তিনি কাকে ইঙ্গিত করে কথাগুলো লিখেছেন। যদিও নিজের এ পোস্টের কমেন্ট বন্ধ করে রেখেছেন সাবেক বলিউড এ অভিনেত্রী। এখনও পর্যন্ত সোমি আলির এই পোস্টের প্রতিক্রিয়া সালমান খান কোনো মন্তব্য করেননি। এমনকি ঐশ্বরিয়া রাই বচ্চনের নাম উল্লেখ করার জন্যও কোনো মন্তব্য করেননি বচ্চন পরিবার।

প্রসঙ্গত, বলিউডের ভাইজানখ্যাত সালমান খান ইন্ডাস্ট্রির সবচেয়ে প্রিয় এবং বিখ্যাত অভিনেতাদের একজন। তার চলচ্চিত্রের ক্যারিয়ারের মতো তার প্রেমিকাদের তালিকাও বেশ দীর্ঘ। মডেল ও অভিনেত্রী সংগীতা বিজলানি ও সোমি আলীর সঙ্গে এক সময় সালমানের গভীর প্রেম ছিল বলে গুঞ্জন শোনা যায়। সংগীতা অবশ্য এখনো সালমানের ভালো বন্ধু। তবে সালমান খানের সঙ্গে ঐশ্বরিয়া রাইয়ের প্রেম নিয়ে বলিউডে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। এই নায়িকার সঙ্গে সালমান খান ১৯৯৯ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত প্রেম করেন। এরপর সালমান খান বলিউডের আরেক নায়িকা ক্যাটরিনা কাইফের সঙ্গেও অনেক দিন প্রেম করেছেন। সালমানের সেই প্রেমও এখন অতীত। বর্তমানে তিনি ইউলিয়া ভান্তুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন বলে গুঞ্জন শোনা যায়। একাধিক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ালেও সালমান খান এখন অবধি বিয়ে করেননি।

আরও পড়ুন: কাতার বিশ্বকাপের বল ‘আল রিহলা’

বলিউডের এই নায়কের জন্ম ১৯৬৫ সালের ২৭ ডিসেম্বর। ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর শহরে তার জন্ম। সালমানের পুরো নাম আবদুল রশিদ সেলিম সালমান খান। বলিউডে সালমান খানকে অনেকে সাল্লু ও ভাইজান নামে ডাকেন। অভিনয় ছাড়াও সালমান খান চলচ্চিত্র প্রযোজনার সঙ্গে যুক্ত আছেন। এ ছাড়াও তিনি ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বস এর সঞ্চালনা করেন।

সালমান খান চিত্রনাট্যকার সেলিম খানের বড় ছেলে। তার মায়ের নাম সালমা খান। সালমানের ছোট দুই ভাই আরবাজ খান ও সোহেল খান। আর আলভিরা খান অগ্নিহোত্রি ও অর্পিতা খান শর্মা সালমানের ছোট দুই বোন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা