ছবি- সংগৃহিত
বিনোদন

আমিরের সাথে জুটি বাঁধলেন আলিয়া

বিনোদন ডেস্ক: বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের বহুল আলোচিত সিনেমা ‘লাল সিং চাড্ডা’ মুক্তির অপেক্ষায় রয়েছে।

আর এখন দুর্দান্ত সময় উপভোগ করছেন এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ এবং ‘আরআরআর’। দুটি সিনেমাই বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে।

তবে নতুন খবর হচ্ছে , এই প্রথমবারের মতো একসঙ্গে কাজ করতে চলেছেন দুই প্রজন্মের এ দুই তারকা।

আরও পড়ুন: অর্থনৈতিক সংকটে অভিষেকের পরিবার

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে.ইনের প্রতিবেদন অনুসারে আমির এবং আলিয়া একটি বিজ্ঞাপনে স্ক্রিন স্পেস শেয়ার করবেন।

জানা গেছে, ২৯ মার্চ মুম্বাইয়ের ফিল্মসিটিতে শুটিং শুরু হয়েছে বিজ্ঞাপনটির। একটি সূত্র নিউজ পোর্টালটিকে বলেছে, ‘বিজ্ঞাপনটির আইডিয়া ও আমেজে আলিয়া এবং আমিরকে একসঙ্গে খুব মানিয়েছে। আমিরের সঙ্গে কাজ করা নিয়ে আলিয়া খুবই উত্তেজিত।’

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা