মীরাক্কেলে মীর
বিনোদন

নাগরিকত্ব চাইলেন মীর

সান নিউজ ডেস্ক : কলকাতার জনপ্রিয় রেডিও জকি, উপস্থাপক ও অভিনেতা মীর আফসার আলী। গত ২৫ মার্চ ঢাকায় পা রেখেছেন মীর। মূলত ‘ফুডকা’ নামের একটি ভ্লগ প্রজেক্টের প্রয়োজনেই এখানে এসেছেন তিনি। তার সঙ্গে আছেন আরও কয়েকজন। তারা একসঙ্গে বিভিন্ন খাবার খান, ভিডিও ধারণ করেন এবং জানান তাদের অভিজ্ঞতার কথা।

বাংলাদেশে এসেই ভক্তদের ভালোবাসায় সিক্ত মীর। রাস্তাঘাটে যখনই বের হচ্ছেন, তখনই লাইন ধরে সেলফি তুলতে আসছেন তরুণ-তরুণীরা। এমনকি ঢাকায় আসার তিনদিনের মাথায় অন্তত তিন’শ নিমন্ত্রণ পেয়েছেন মীর ও তার সঙ্গীরা। যদিও কাজের খাতিরে সেসব নিমন্ত্রণ গ্রহণ করতে পারছেন না তারা।

এই ভালোবাসা ছেড়ে যেতেও ইচ্ছে করছে না তার। সেজন্য বাংলাদেশের নাগরিকত্ব চেয়েছেন। একটি টিভি সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর এ অনুরোধ জানান মীরাক্কেল খ্যাত তারকা।

মীর বলেন, বাংলাদেশের জন্য আমার পক্ষ থেকে একটা অনুরোধ রেখে যাচ্ছি। একেবারে উপর মহল পর্যন্ত অনুরোধটা রাখব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার অনুরোধ, ফুডকা মানে ইন্দ্রজিৎ লাহিড়ী (মীরের সফরসঙ্গী) আর মীর, তার ভাইপো, আমাদের দু’জনকে এখানে স্থায়ী নাগরিকত্ব দিয়ে দিন। আমরা এখানে থেকেই যাই। কারণ এতো আদর, এতো আপ্যায়ন, এতো খাতির পাওয়ার পর সত্যিই বাড়িকে আর মিস করি না। এই একটা দেশে এসে মায়ের হাতের রান্না ভুলে যাই।

এর আগে ঢাকার খাবার খেয়ে মুগ্ধতার কথাও জানিয়েছেন মীর। মীর বলেন, পৃথিবীর বেশ কিছু দেশে ঘুরেছি। ঢাকা শহরের মতো, বাংলাদেশের মত এতো আতিথেয়তা অন্য কোথাও পাইনি। সত্যিকার অর্থেই বলছি, বাংলাদেশের আতিথেয়তা জান্নাতের সমান। আমি জান্নাত দেখিনি, যাব কিনা জানি না। বেহেশতে যাব নাকি দোযখে যাব, সেটাও জানি না। কিন্তু খাওয়াদাওয়ার বিষয়ে যদি কোনো স্বর্গ থেকে থাকে, তাহলে সেটা অবশ্যই বাংলাদেশ।

উল্লেখ্য, অনেকদিন ধরেই ‘ফুডকা’ প্রজেক্টটি নিয়ে কাজ করছেন মীর ও ইন্দ্রজিৎ লাহিড়ী। ভারতের বিভিন্ন স্থানে গিয়ে তারা খাবার খাচ্ছেন এবং সেই খাবারের গল্প ও অভিজ্ঞতার কথা শেয়ার করছেন। এরই ধারাবাহিকতায় এলেন বাংলাদেশে। ইতোমধ্যে ঢাকা সফর সেরে তারা উড়াল দিয়েছেন কক্সবাজার। সেখানেও বিভিন্ন খাবারের স্বাদ গ্রহণ করবেন ফুডকা ও তার ভাইপো।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা