ব্যাচেলরস কোরবানি আজ রাতে
বিনোদন

ব্যাচেলরদের কোরবানি আজ রাতে

সান নিউজ ডেস্ক: রোববার (১০ জুলাই) দেশজুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ইসলামের বিধান অনুযায়ী দিনটিতে মুসলমানরা পশু কোরবানি দিচ্ছেন। আনন্দের এই উৎসবে শোবিজ জগতেও থাকছে নানা আয়োজন। ব্যাচেলরস কোরবানি দিবে পাশা কাবিলা হাবু।

আরও পড়ুন: অর্থনীতি চাপের মুখে পড়েছে

ঈদ উপলক্ষে অন্যতম আকাঙ্ক্ষিত কনটেন্ট ‘ব্যাচেলরস কোরবানি’। যেটি নির্মাণ করেছেন কাজল আরেফিন অমি। মূলত দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর বিশেষ পর্ব এটি। যা ঈদ উপলক্ষে নির্মাণ করা হয়েছে।

বরাবরের মতো এই পর্বেও মূল আকর্ষণ হিসেবে থাকছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, মিশু সাব্বির, চাষী আলম, শিমুল শর্মা-রা। এছাড়াও আছেন মনিরা মিঠু, আব্দুল্লাহ রানা, সানজানা সরকার রিয়া, পারসা ইভানা, সাবিলা নূর প্রমুখ।

আজ ঈদের দিন রাতেই ধ্রুব টিভি ইউটিউব চ্যানেলে দেখা যাবে ‘ব্যাচেলরস কোরবানি’। জানা গেছে, পাশা, শুভ, কাবিলা ও হাবুদের কোরবানি ঘিরে নানান মজাদার কাণ্ডে নির্মিত এ পর্ব রাত ৯টায় প্রচার হবে।

ঈদের জন্য বিশেষ এই পর্বটি বানাতে গিয়ে অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে ব্যাচেলর পয়েন্ট টিমকে। টানা ৩৩ ঘণ্টা শুটিং করেছিলেন তারা। যার কারণে হাবু ভাই তথা চাষী আলম কিছুটা অসুস্থও হয়ে পড়েছিলেন।

আরও পড়ুন: নগরবাসীর সহযোগিতা চাই

গত ৪ জুলাই প্রকাশ করা হয়েছে ‘ব্যাচেলরস কোরবানি’র ট্রেলার। ইতোমধ্যে সেটাতে ২২ লাখের বেশি ভিউ হয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে, দর্শক কতটা আগ্রহ নিয়ে ব্যাচেলরদের কোরবানি কাণ্ড দেখার অপেক্ষায় আছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা