সামান্থা রুথ প্রভু
বিনোদন

এবার বলিউডে সামান্থা

সান নিউজ ডেস্ক: দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সব সময় আলোচনায় থাকেন এই নায়িকা। ভক্তরা তার অভিনয়ে মুগ্ধ। এবার আয়ুষ্মান খুরানার সঙ্গে জুটি বেঁধে বলিউডে আসছেন তিনি।

আরও পড়ুন: পাকিস্তানে প্রবল বর্ষণে ৭৭ জনের মৃত্যু

দীনেশ ভিজান প্রযোজিত সিনেমাটির নাম এখনও ঠিক করা হয়নি।

সামান্থা এর আগে ওয়েব সিরিজ 'দ্য ফ্যামিলি ম্যান সিজন ২' দিয়ে সিরিজে আত্মপ্রকাশ করেন।

সম্প্রতি একটি আউটলেটের প্রতিবেদনে জানা যায়, সামান্থা বলিউডে আয়ুষ্মান খুরানার বিপরীতে একটি আকর্ষণীয় প্রকল্পে অভিনয় করবেন। এতে সাসপেন্সের পাশাপাশি হাস্যরসও রয়েছে। নির্মাতারা অভিনেত্রীর সঙ্গে শুটিংয়ের সময়রেখা নিয়ে আলোচনা করছেন। যদিও পরিচালক এখনও সিদ্ধান্ত নেননি।

আরও পড়ুন: লিবিয়া উপকূল থেকে ২২ মরদেহ উদ্ধার

তবে আশা করা হচ্ছে এ বছরের শেষ দিকে শুটিং শুরু হবে এবং সিনেমাটি ২০২৩ সালের দিকে মুক্তি পাবে।

সামান্থাকে শেষ দেখা গিয়েছিল ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিতে। সেখানে অল্লু অর্জুনের সঙ্গে ‘উ অন্তভা’ গানে সবাইকে তাক লাগিয়েছেন এই অভিনেত্রী। মাত্র মিনিট তিনেকের গানের জন্য পাঁচ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন তিনি। আপাতত তার ছবি ‘যশোদা’ আর ‘শকুন্তলম’ দেখার জন্য দর্শকরা উন্মুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা