একান্ত আড্ডায় অনন্ত জলিল ও বর্ষা
বিনোদন

একান্ত আড্ডায় অনন্ত জলিল ও বর্ষা

সান নিউজ ডেস্ক: রাজধানীর লা মেরিডিয়ান হোটেলের রুফটফে সুইমিং পুলের পাশে একান্ত আড্ডা দিলেন ঢালিউড সিনেমার আলোচিত নায়ক অনন্ত জলিল ও তার তার স্ত্রী নায়িকা বর্ষা। বাংলাভিশনের ‘আড্ডা দ্য মিটিং অনন্ত-বর্ষা’ অনুষ্ঠানটির শুটিং সম্প্রতি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে অনন্ত জলিল ও বর্ষা দুজনই উপস্থাপক আবার দুজনই অতিথি।

আরও পড়ুন : বিশ্ব এখন ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে

অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন গুলশান হাবিব রাজীব। আসছে ইদুল আযহার আগের দিন বিকেল ৫টা ১৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে অনুষ্ঠানটি।

অসম্ভবকে সম্ভব করাই অনন্ত জলিলের কাজ-ডায়লগের পেছনের গল্প। মানুষের বিপদে আপদে সব সময় এগিয়ে আসার প্রেরণা। অভিনেতা থেকে নেতা হওয়া, মানে রাজনীতি করার ইচ্ছে? তাদের সিনেমাগুলোর নাম বাংলা ও ইংরেজির শব্দ মিলিয়ে কেন হয়? এসব জানা যাবে অনুষ্ঠানে।

অনুষ্ঠানে অনন্ত বলেন, ‘রাজনীতি করবো কিনা জানি না। তবে আমি মানুষের নেতা হতে চাই। আমি যদি চেরাগ পেতাম তাহলে প্রথমই বলতাম এদেশের মানুষকে সচ্ছল করে দাও। আর ঢাকা শহর থেকে জ্যাম সরিয়ে দিতাম।’

আরও পড়ুন : চাপের মুখে বরিস জনসন

বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ বলেন, ‘ভিন্নভাবে দর্শকের সামনে তাদের কাজ এবং ব্যক্তিজীবনের গল্প তুলে ধরা হবে এই অনুষ্ঠানের মাধ্যমে। দীর্ঘ ৮ বছর পর অনন্ত জলিল ও বর্ষা’র সিনেমা পর্দায় আসছে।

ভিনদেশী অভিনয়শিল্পীদের সঙ্গে ও দেশের বাইরে শুটিং এর অভিজ্ঞতা জানিয়েছেন তারা। এই জুটির ঈদের ছবি’সহ তাদের তারকা হওয়া ও আনন্দ-বেদনাসহ নানান গল্প দর্শক জানতে পারবেন এই অনুষ্ঠানে। আশা করি, দর্শকের ভালো লাগবে।’

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা