সিয়াম আহমেদ
বিনোদন

কলকাতার সিনেমায় সিয়াম

সান নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ এবার কলকাতার সিনেমায় নাম লেখালেন। এটি নির্মাণ করবেন সায়ন্তন ঘোষাল। সিনেমার নাম অবশ্য এখনো চূড়ান্ত হয়নি।

আরও পড়ুন: পদ্মা সেতুতে স্বপরিবারে প্রধানমন্ত্রী

সিনেমাটিতে সিয়াম ছাড়াও অভিনয় করবেন টলিউডের কিংবদন্তি তারকা প্রসেনজিৎ চ্যাটার্জি, জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ও তরুণ অভিনেত্রী আয়ুষী তালুকদার। এটি প্রযোজনা করছেন শ্যামসুন্দর দে।

কলকাতার সিনেমায় অভিনয়ের খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিয়াম। তিনি বললেন, ‘অনেকদিন আগে থেকেই শ্যামসুন্দর দাদার সঙ্গে একাধিক প্রজেক্ট নিয়ে আলোচনা চলছিল। এক পর্যায়ে এই গল্পের প্লটটা আমি তার সঙ্গে শেয়ার করি। তিনি খুব পছন্দ করেন। এরপর তার টিমের সঙ্গেও আলোচনা করেন। সবার কাছ থেকেই ইতিবাচক রেসপন্স আসে। তাই আমরা সিদ্ধান্ত নেই, এই গল্প নিয়েই কাজ করব।’

সিনেমাটির গল্পের মূল ভাবনা সিয়াম আহমেদের। গল্পটা পারিবারিক, তবে এখানে দুটি প্রজন্মের মধ্যকার সংযোগ উঠে আসবে। সিনেমায় সিয়ামের বিপরীতে থাকছেন আয়ুষী। যিনি ‘থাই কারি’, ‘সত্যান্বেষী ব্যোমকেশ’ ইত্যাদি সিনেমায় অভিনয় করে কলকাতায় পরিচিতি পেয়েছেন।

গল্প প্রসঙ্গে সিয়াম বলেন, ‘দুটো প্রজন্মের গল্প, তবে সেগুলো একটা জায়গায় এসে কানেক্ট হয়। বাংলাদেশ ও কলকাতার মানুষের মধ্যে অনেকখানি মিল আছে। আমাদের পারিবারিক আবেগ-অনুভূতির বিষয়গুলো প্রায় একই। তাই আমার বিশ্বাস, এই গল্পটা প্রত্যেকের কাছেই আপন মনে হবে।’

আরও পড়ুন: লিসিচানস্ক শহর রাশিয়ার দখলে

সিয়াম জানালেন, আগামী আগস্ট নাগাদ সিনেমাটির শুটিং শুরু হবে। এর পুরো চিত্রায়ন হবে লন্ডনে। প্রথমবার কলকাতার সিনেমায়, সঙ্গে প্রসেনজিতের মতো কিংবদন্তি; অনুভূতি প্রকাশ করে সিয়াম বললেন, ‘আমি সবসময় শেখার মানসিকতা নিয়ে কাজ করি। প্রসেনজিৎ স্যারের সঙ্গে কাজের মাধ্যমে চেষ্টা করব কিছু শিখতে। আর নিজের জায়গা থেকে সর্বোচ্চটা দেয়ার চেষ্টা থাকবে। আশা করি চমৎকার একটি কাজ হবে।’

একের পর এক চমক দিয়ে চলেছেন এ প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ। মাস দুয়েক আগেই খবর দিলেন, ‘ইন দ্য রিং’ নামের একটি আন্তর্জাতিক সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। যেটা নির্মিত হবে হিন্দি ভাষায়। আর সহশিল্পী হিসেবে থাকছেন বলিউডের খ্যাতিমান অভিনেতা জাভেদ জাফরি ও তরুণ তারকা মিথিলা পালকার।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা