আমার কোনো ফেসবুক আইডি নেই
বিনোদন

আমার কোনো ফেসবুক আইডি নেই

সান নিউজ ডেস্ক: নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীর নামে সার্চ করলে বেশকিছু আইডি পাওয়া যায়। সেসব আইডিতে চিত্রনায়িকা মৌসুমীর ছবিও ব্যবহার করা হয়েছে। এ পরিস্থিতিতে ইনস্টাগ্রামে এই নায়িকা সাফ জানিয়ে দিয়েছেন—তার নিজের কোনো ফেসবুক আইডি নেই।

আরও পড়ুন: আমারও কষ্ট লাগছে

তথ্য-প্রযুক্তির এ যুগে অধিকাংশ তারকাদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অ্যাকাউন্ট রয়েছে। তবে অনেক তারকার নামে ভুয়া অ্যাকাউন্ট রয়েছে।

লেখার শুরুতে মৌসুমী বলেন, ‘আমার কোনো ফেসবুক আইডি নেই। আর সাংবাদিক ভাইয়েরা ভুয়া সব আইডি থেকে কী উদ্ভট পোস্ট করছে, তাই দিয়ে নিউজ করে সবাইকে বিভ্রান্ত করছেন।’

আরও পড়ুন: মাসে ৪০ লাখ পিস ইয়াবা আনতেন তিনি!

এমনটা অনুচিত উল্লেখ করে মৌসুমী বলেন—‘এসব ঠিক না। আমি কোথাও কিছু পোস্ট করিনি। তাই আপনারা ওইসব আইডি দয়া করে বর্জন করুন। আমি কৃতজ্ঞ থাকব।’

সম্প্রতি জাহিদ হোসেন পরিচালিত ‘সোনার চর’ সিনেমার ডাবিং শেষ করেছেন মৌসুমী। ডাবিং দিয়ে দীর্ঘদিনের বিরতি ভেঙে কাজে ফিরেন তিনি। আগামী বছরের শুরুর দিকে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ১৯

মৌসুমী অভিনীত মুক্তির অপেক্ষায় আছে সরকারি অনুদানের মির্জা সাখাওয়াৎ হোসেনের ‘ভাঙন’, আশুতোষ সুজনের ‘দেশান্তর’ সিনেমা। শিগগির আরো দু’টি সিনেমার কাজ শুরু করার কথা রয়েছে। একটি ‘ছিটমহল’ ও অন্যটি ‘কানাগলি’। জাহিদ হোসেনের পরিচালনায় সিনেমা দু’টিতে মৌসুমীর সঙ্গে ওমর সানীর অভিনয় করার কথা রয়েছে।

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা