বিল গেটসের, সাথে কথা বললেন মহেশ বাবু
বিনোদন

বিল গেটসের সাথে কথা বললেন মহেশ

সান নিউজ ডেস্ক : দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় তারকা অভিনেতা মহেশ বাবু । কিছুদিন আগে তার ফলোয়ারের তালিকায় এসেছে একটি নাম, যা শুনে সবাই চমকে গেছে।

আরও পড়ুন: নাইজেরিয়ায় হামলায় নিহত ৩০ সেনা

তার ভক্ত হয়ে গেছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা তথা বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি বিল গেটস।

সম্প্রতি মহেশ ও তার স্ত্রী নম্রতা শিরোদকারের মধ্যে দাঁড়িয়ে ছবি তুলেছেন বিল গেটস। এতেই শেষ নয়, সেই ছবি টুইটারে পোস্টও করেছেন। এমনকি মহেশ বাবুর টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ফলো করলেন বিল গেটস।

বলিউডের বদলে তেলেগু ছবির এ তারকার সঙ্গে বিল গেটসের সাক্ষাৎ রীতিমতো অবাক করেছে নেটিজেনদের। কিছুদিন আগে মহেশ বাবুও বিল গেটসের সঙ্গে তোলা ছবিটি টুইট করেছিলেন।

বৃহস্পতিবার সেই ছবিটিই পুনরায় পোস্ট করে বিল গেটস লেখেন, 'নিউইয়র্কে থাকা সবসময় খুব মজার। তুমি ভাবতেই পারবে না, কখন কার সঙ্গে দেখা হয়ে যাবে। নম্রতা আর তোমার সঙ্গে আড্ডা পর্ব দারুণ ছিল।'

মহেশদের সঙ্গে নিজের আরও একটি ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন বিল গেটস। সেখানে ক্যাপশনে লিখেছেন, ‘বিখ্যাত মানুষেরা একই রকম খায়। নম্রতা ও তোমার সঙ্গে দেখা হওয়ায় আমি খুব খুশি হয়েছি।’

তবে বিল গেটসের মতো ব্যস্ততম ব্যক্তি দক্ষিণের এ অভিনেতার কোনো ছবি দেখেছেন কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে ভক্তদের মধ্যে। সেইসঙ্গে কেউ কেউ দাবি করছেন, মহেশ বাবুকে আগে থেকেই চিনতেন বিল গেটস।

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা