ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

ঘরের স্যাঁতস্যাঁতে ভাব দূর করবেন কীভাবে?

লাইফস্টাইল ডেস্ক: পরিপাটি ও পরিচ্ছন্ন ঘরে থাকতে কার না ভালো লাগে? তবে বৃষ্টির মৌসুমে ঘরের পরিবেশ স্যাঁতস্যাঁতে হয়ে ওঠে। এমন পরিবেশ মোটেও সুখকর নয়।

আরও পড়ুন: রাতে দেরি করে খেলে যা হয়?

আপনি ঘর যতই গুছিয়ে রাখুন না কেন, পরিবেশ স্যাঁতস্যাঁতে হলে দমবদ্ধ ভাব সৃষ্টি হবে। তাই সবার আগে ঘরের স্যাঁতস্যাঁতে ভাব দূর করা জরুরি। বাড়ির স্যাঁতস্যাঁতে ভাব দূর করতে ও পরিচ্ছন্ন রাখতে আপনাকে কিছু নিয়ম মানতে হবে। তাহলেই আর সমস্যা থাকবে না।

জেনে নিন ঘরের স্যাঁতস্যাঁতে ভাব দূর করার উপায়-

জানালা-দরজা খুলে রাখুন: ঘরের স্যাঁতস্যাঁতে ভাব দূর করার জন্য পর্যাপ্ত আলো-বাতাস দরকার। এতে অনেকটাই সমস্যার সমাধান হয়ে যাবে। তাই চেষ্টা করুন ঘরের দরজা-জানালা খুলে রাখতে। বৃষ্টি হলে আবার দরজা ও জানালা বন্ধ রাখুন। প্রয়োজনে পর্দা সরিয়ে রাখতে পারেন। এতে ঘরে পর্যাপ্ত আলো-বাতাস পাওয়া যাবে।

আরও পড়ুন: প্রাক্তনকে স্বপ্নে দেখা কিসের ইঙ্গিত?

ফ্যান চালিয়ে রাখুন: ঘরের পরিবেশ শুষ্ক রাখতে চাইলে ফ্যান চালিয়ে রাখতে পারেন। কারণ বৃষ্টির দিনগুলোতে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যায়। ফ্যান চালিয়ে রাখলে ঘরের আর্দ্রতা দূর হয়ে যায়। ঘরের আর্দ্রতা দূর করতে না পারলে স্যাঁতস্যাঁতে ভাব সহজে দূর হবে না।

শুকনো করে মুছুন: ঘর মোছার সময় খুব বেশি পানি ব্যবহার করবেন না। কারণ এমনিতেই ঘরের পরিবেশ স্যাঁতস্যাঁতে, তাতে আরও বেশি পানি দিয়ে মুছলে সহজে শুকাবে না। এ সময় ঘর শুকনো করে মুছুন। ঘর মোছার জন্য কাপড় ব্যবহার না করে স্পঞ্জ ব্যবহার করতে পারেন। এতে ঘর সহজে শুকনো রাখা সম্ভব হবে।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা