সংগৃহীত
লাইফস্টাইল

প্রাক্তনকে স্বপ্নে দেখা কিসের ইঙ্গিত?

লাইফস্টাইল ডেস্ক: দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়া নতুন কিছু নয়। কিন্তু প্রাক্তন প্রেমিক বা প্রেমিকা স্বপ্নে আসার মানে জানেন কী? অনেকেই প্রাক্তনকে স্বপ্নে দেখেন। তাহলে কী আগের সম্পর্কে এখনও টান রয়েছে ? বিষয়টি জানলে অবাক হবেন।

আরও পড়ুন: ভেজিটেবল প্যানকেক

স্বপ্নে যদি প্রাক্তনকে দেখেন অনেক লোকের মাঝে দাঁড়িয়ে রয়েছে। তাহলে বুঝতে হবে নতুন সম্পর্কের মধ্যে থেকেও আপনি প্রাক্তনকে খুঁজে বেড়াচ্ছেন। প্রাক্তনকে ভুলতে পারছেন না, সেক্ষেত্রে বর্তমান প্রেম নিয়ে ভাবুন। না হলে এই সম্পর্ক ভাঙতেও সময় লাগবে না।

স্বপ্নে যদি দেখেন প্রাক্তনের সাথে আপনি ঝগড়া করেন। তবে আপনাকে বুঝতে হবে বর্তমানে যে সম্পর্কে আছেন তাতে একঘেয়েমি এসেছে, অথবা নতুন প্রেমে টান নেই। সেক্ষেত্রে সম্পর্কের দিকে নজর দিন।

আরও পড়ুন: মুড়ির মোয়া রেসিপি

স্বপ্নে যদি দেখেন প্রাক্তনের সাথে সঙ্গম করছেন। তবে বুঝতে হবে আপনার বর্তমান সঙ্গীর সাথে অন্তরঙ্গতা তেমন গড়ে ওঠেনি। সেক্ষেত্রে আপনি এখনও প্রাক্তনকে ভালোবাসেন। ঐ সম্পর্ক এখনও আপনাকে টানে।

স্বপ্নে যদি দেখেন, প্রাক্তনকে উপহার দিচ্ছেন। তবে বুঝতে হবে আপনি এখনও পূর্ব সম্পর্ক বয়ে নিয়ে যাচ্ছেন। আগের সম্পর্ক ও প্রাক্তনের ভাবনা থেকে কিছুতেই বেরোতে পারছেন না। এতে করে নতুন সম্পর্ক নিয়ে সচেতন হতে হবে।

স্বপ্নে যদি প্রাক্তনের মৃত্যু দেখেন বুঝতে হবে পুরনো সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন। প্রাক্তনের জন্য আর আপনার মনে কোন জায়গা নেই।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা