সংগৃহীত
লাইফস্টাইল

রাতে দেরি করে খেলে যা হয়

লাইফস্টাইল ডেস্ক: স্বাস্থ্য বিশেষজ্ঞরা পুষ্টিগুণ সম্পূর্ণরূপে উপভোগ করার জন্য সঠিক সময়ে খাবার খাওয়ার উপর জোর দিতে বলেছেন। এ তত্ত্বটি রাতের খাবারের ক্ষেত্রেও প্রযোজ্য, কারণ এটি শরীরের অভ্যন্তরীণ ঘড়ি (সার্কডিয়ান রিদম নামে পরিচিত) নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, যা আমাদের খাদ্য, ঘুমের ধরণ ও বাহ্যিক পরিবেশের সাথে খাপ খায়।

আরও পড়ুন: আমলকির আচার তৈরি

সঠিক সময়ে খাবার আমাদের হজম, বিপাক ও অন্যান্য শারীরিক ফাংশন নিয়ন্ত্রণ করে।

জেনে নিন রাতের খাবার রাতে দেরি করে খেলে যা হয়-

১) হজমে সমস্যা

ঘুমানোর প্রস্তুতির শুরুতেই হজম প্রক্রিয়া ধীর হয়ে যায়। ঘুমানোর ঠিক আগে খাবার খেলে তা হজমে বাধা দেয়, ফলে ফোলাভাব, অ্যাসিডিটি ও অনেক স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। বিশেষজ্ঞদের মতে, ঘুমের অন্তত ৩ ঘণ্টা আগে রাতের খাবার খেলে তা হজমে সহায়তা করে। রাতে যত দেরিতে খাওয়া যাই, খাদ্য অন্ত্রে দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা তত বাড়ে, হজমে ব্যাঘাত ঘটায়।

আরও পড়ুন: দ্য বডি শপে নতুন পণ্য সংযোজন

২) ওজন কমাতে বাধা দেয়

খাবারের রুটিন নিয়ন্ত্রিত হলে ওজন কমাতে সাহায্য করে। ২ বেলার খাবার গ্রহণের মধ্যে নির্দিষ্ট ব্যবধান রেখে ক্যালোরি গ্রহণের পরিমাণ কমিয়ে আনা সম্ভব। এ সময় পেট খালি থাকলে শরীরের অতিরিক্ত চর্বি ঝরাতে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে, শরীরকে কার্যকরভাবে ক্যালোরি পোড়াতে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ;

৩) ঘুম নষ্ট করে

ঘুমানোর ঠিক আগে খাবার খেলে পেট ভরা ভাব লাগবে। ফলে পেট ফাঁপা, বুকজ্বালা, অ্যাসিডিটি ও বদহজম হয়। এ অস্বস্তিতে ভালোভাবে ঘুম হয় না। রাতে দেরি করে খেলে শরীরকে একটি উচ্চতর সতর্ক অবস্থায় রাখে, যা সার্কাডিয়ান রিদমকে ব্যাহত করে।

আরও পড়ুন: ডেঙ্গু সুরক্ষায় যে খাবার খাবেন

৪) রক্তচাপ বাড়াতে পারে

পুষ্টিবিদদের মতে, ঘুমের কিছুক্ষণ আগে কার্ব-সমৃদ্ধ খাবার খেলে শরীরের পটাসিয়াম-সোডিয়ামের ভারসাম্যকে ব্যাহত করে, ফলে উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়। উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিদের ওটস, ব্রাউন রাইস ও লাল আটার রুটির মতো জটিল কার্বোহাইড্রেট স্বাস্থ্যকর বিকল্প হিসেবে বেছে নেওয়া উচিত, বিশেষ করে রাতের খাবারে।

৪) হার্টের সমস্যা

উচ্চ রক্তচাপ কার্ডিওভাসকুলার ঝুঁকির সাথে সম্পর্কযুক্ত। রক্তচাপ ও হার্টের কার্যকারিতা বজায় রাখার জন্য রাতে সুষম খাবার খাওয়া উচিত। রাতে সোডিয়াম সমৃদ্ধ খাবার ডাল, পাপড় ও মাংস খেলে হার্টের ঝুঁকি বাড়ায়।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা