সংগৃহীত ছবি
জাতীয়

সপ্তাহে একদিন বন্ধ ধানমন্ডি লেক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ধানমন্ডি লেকে সপ্তাহের একদিন সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। দূষণরোধ এবং পরিচ্ছন্ন রাখার স্বার্থে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও পড়ুন : ঢাকার বায়ু 'খুবই অস্বাস্থ্যকর'

বুধবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস এ কথা জানান।

এদিন ধানমন্ডি লেকে পরিচালিত বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে আসেন মেয়র। এ সময় তিনি জানান, ধানমন্ডি লেক ঘিরে পরিচালিত সব ধরনের কার্যক্রম প্রতি সপ্তাহের বুধবার বন্ধ থাকবে। এ নিয়ম না মানলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানার পাশাপাশি কারাদণ্ডের ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৪

ফজলে নূর তাপস আরও বলেন, ধানমন্ডি লেককে আরও সুন্দর এবং আকর্ষণীয় স্পটে পরিবর্তনের লক্ষ্যে নজরুল সরোবর স্থাপন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগিরই এর উদ্বোধন করবেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা