ছবি-সংগৃহীত
লাইফস্টাইল

পহেলা ফাল্গুন আজ

সান নিউজ ডেস্ক: ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত। ফাল্গুনের হাওয়া দোল লেগেছে প্রকৃতিতে। নতুনরূপে সেজেছে ঋতুরাজ। দখিনা হাওয়া, মৌমাছিদের গুঞ্জরণ, কচি-কিশলয় আর কোকিলের কুহুতানে জেগে ওঠার দিন আজ- ‘আহা আজি এ বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়’।

আরও পড়ুন: ৬টি টেক্সটাইল শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধন

লাল আর বাসন্তী রঙে প্রকৃৃতির সঙ্গে নিজেদের সাজিয়ে আজ বসন্তের উচ্ছলতা ও উন্মাদনায় ভাসবে বাঙালি। বসন্ত অনেক ফুলের বাহারে সজ্জিত হলেও গাঁদা ফুলের রংকেই এদিনে তাদের পোশাকে ধারণ করে তরুণ-তরুণীরা। খোঁপায় শোভা পায় গাঁদা ফুলের মালা। বসন্তের আনন্দযজ্ঞ থেকে বাদ যাবে না গ্রামীণ জীবনও। বসন্তকে তারা আরও নিবিড়ভাবে বরণ করে। বসন্তের বন্দনা আছে কবিতা, গান, নৃত্য আর চিত্রকলায়। সাহিত্যের প্রাচীন নিদর্শনেও বসন্ত ঠাঁই করে নিয়েছে তার আপন মহিমায়।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আধুনিককালের বাউল-কবির মনকেও বার বার দুলিয়েছে ঋতুরাজ বসন্ত। বাংলা পঞ্জিকা বর্ষের শেষ ঋতু বসন্তের প্রথম দিনকে বাঙালি পালন করে ‘পহেলা ফাল্গুন-বসন্ত উৎসব’ হিসেবে। বাঙালির নিজস্ব সার্বজনীন প্রাণের উৎসবে এ উৎসব এখন গোটা বাঙালির কাছে ব্যাপক সমাদৃত হয়েছে।

বাংলা বর্ষপঞ্জিতে সংশোধনের ফলে ২০২০ সাল থেকে ফাল্গুন মাসের প্রথম দিন ও বিশ্ব ভালোবাসা দিবস একই দিনে পড়ছে। পয়লা ফাল্গুন কিংবা বসন্ত যে নামেই ডাকা হোক না কেন, ভালোবাসার উষ্ণতা নিয়েই আজ বসন্ত এসেছে কোটি হৃদয়ের আঙিনায়।

আরও পড়ুন: বিএনপির মধ্যে নির্বাচনে হেরে যাওয়ার ভয়

ঋতুচক্রের পালাবদলে সবার শেষে আসে ঋতুরাজ বসন্ত। শীতের রুক্ষতা ঝেড়ে নতুন রূপে আবির্ভূত হয় প্রকৃতি। গাছে গাছে ফোটে ফুল, উঁকি দেয় কচি সবুজ পাতা। পাতার আড়ালে লুকিয়ে থাকা বসন্তের দূত কোকিল কুহু কুহু সুর গান ধরে। প্রকৃতির পাশাপাশি মানবমনেও জাগে আনন্দের জোয়ার। প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে বাসন্তী রঙের শাড়ি-পাঞ্জাবি গায়ে জড়িয়ে ভালোবাসা বিনিময়ে মাতোয়ারা হন প্রেমিক-প্রেমিকারা। পয়লা ফাল্গুনের সঙ্গে ভালোবাসা দিবস যোগ হওয়ায় এ দিনটি দোলা দিয়ে যায় সব বয়সী মানুষের প্রাণে।

বসন্তবরণ ও ভালোবাসা দিবস ঘিরে গত কদিন ধরেই ঢাকার বিভিন্ন স্থানে বিশেষত ফুলের দোকানগুলোতে ছিল ক্রেতাদের উপচেপড়া ভিড়। রাজধানীজুড়ে শুরু হয় উৎসব আমেজ। শাহবাগ, টিএসসি, চন্দ্রিমা উদ্যান কিংবা ধানমন্ডি লেক, রমনা পার্কে বাসন্তী সাজে তরুণ-তরুণীরা এরই মধ্যে বসন্তের উচ্ছ্বাস আর আনন্দ উদযাপন শুরু করেছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা