সংগৃহীত ছবি
জাতীয়

স্পিকারের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

আরও পড়ুন: হজের খরচ কমলো

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে সৌদি রাষ্ট্রদূত এসসা ইউসেফ এসসা আল দুহাইলান সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় তারা বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন, সংসদীয় মৈত্রী গ্রুপের সফর বিনিময়ের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন, অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের প্রসার, দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন।

শিরীন শারমিন চৌধুরী জানান, সৌদি আরব বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ও অন্যতম উন্নয়ন সহযোগী। সৌদি আরবের মজলিশে শুরা কাউন্সিলের স্পিকার ড. আব্দুল্লাহ আল শেখের সাম্প্রতিক বাংলাদেশ সফরকালীন অনেক দ্বিপাক্ষিক সম্পর্কের আরো উন্নয়ন, কৃষি, বাণিজ্য, প্রযুক্তি ইত্যাদি খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সৌদি আরবের সহায়তায় বাংলাদেশে মডেল মসজিদ কাম ইসলামিক সেন্টার নির্মিত হচ্ছে, যা দুই দেশের দৃঢ় বন্ধুত্বের প্রমাণ। সংসদীয় মৈত্রী গ্রুপের সফর বিনিময়ের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন ও দুইদেশের সম্পর্ক আরো দৃঢ় হবে। এসময় বাংলাদেশ হতে সৌদি আরবে অধিক জনশক্তি রপ্তানির ওপর গুরুত্বারোপ করেন স্পিকার।

আরও পড়ুন: ২১ বিশিষ্টজন পাচ্ছেন একুশে পদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বঙ্গবন্ধুকন্যা উল্লেখ করে রাষ্ট্রদূত এসসা ইউসেফ এসসা আল দুহাইলান জানান, ভিশনারি নেতৃত্বের অধিকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও দেশের জনগণকে অত্যন্ত ভালোবাসেন। বাংলাদেশের উন্নয়নে সৌদি আরব সবসময় সহযোগিতা করে থাকে। সংসদীয় মৈত্রী গ্রুপের পারস্পরিক সফর বিনিময় হলে দুই দেশের সংসদ সদস্যরা সমৃদ্ধ হবেন। বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি, পর্যটন, প্রযুক্তি ইত্যাদি ক্ষেত্রে সৌদি আরব-বাংলাদেশ পারস্পরিক সমন্বয় করে কাজ করতে পারে। দক্ষতার সঙ্গে সংসদ পরিচালনা ও পুনরায় স্পিকার নির্বাচিত হওয়ায় ড. শিরীন শারমিন চৌধুরীকে অভিনন্দন জানান রাষ্ট্রদূত।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা