সংগৃহীত ছবি
জাতীয়

ঋণ যথাসময়ে ব্যবহারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈদেশিক ঋণ যথাসময়ে ব্যবহারের নির্দেশনা দিয়েছেন এবং উন্নয়ন সহযোগীদের ঋণ দীর্ঘদিন যাতে পাইপ লাইনে পড়ে না থাকে, সে বিষয়েও নির্দেশনা দিয়েছেন একনেক চেয়ারপারসন।

আরও পড়ুন: আনসারদের স্মার্ট করতে কাজ চলছে

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা এ নির্দেশ দেন। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভাশেষে পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার প্রধানমন্ত্রীর দেওয়া বিভিন্ন নির্দেশনা তুলে ধরেন।

সত্যজিৎ কর্মকার জানান, চলমান বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্প বাছাইয়ের ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। যে প্রকল্পে তাড়াতাড়ি রিটার্ন মিলবে এমন প্রকল্প গ্রহণ করতে হবে। প্রকল্প বাস্তবায়ন কাজ দ্রুত শেষ করতে বলেছেন তিনি। জনগণের কল্যাণ বিবেচনা করে প্রকল্প বাছাই ও দ্রুত বাস্তবায়ন করতে বলেছেন। কোনো জমি পতিত যেন না থাকে। এডিবি ক্লাইমেট চেইঞ্জে অর্থায়ন করতে চায়, এটা সঠিকভাবে দ্রুত ব্যবহার করারও নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: শত্রুতা চায় না বাংলাদেশ

শেখ হাসিনা জানান, এসব বিষয়ে তার কার্যালয় থেকেও স্মরণ করিয়ে দেওয়া দরকার। প্রত্যেকটা মন্ত্রণালয় যেন এ বিষয়ে একটু নজর দেয়। যেসব প্রকল্প অল্প খরচ করলেই শেষ হয়ে যাবে, সম্পন্ন হয়ে যাবে, প্রতিটি মন্ত্রণালয় যেন সেগুলো দ্রুত সম্পন্ন করে ফেলে।

তিনি জানান, প্রকল্প সম্পন্ন করে ফেললে আমরা নতুন প্রকল্প নিতে পারব। কিছু কিছু প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। সেগুলোও দ্রুত শেষ করা উচিত। দ্রুত শেষ না করলে খরচও বাড়ে, কালক্ষেপণও হয়। সেটা যেন না হয়। প্রকল্প নেওয়ার সময় গুরুত্ব বিবেচনা করে বাছাই করার নির্দেশ দিয়ে সরকারপ্রধান বলেন, আর্থ-সামাজিক উন্নতির জন্য যে প্রকল্পগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গ্রহণযোগ্য সেগুলো আমাদের নিতে হবে। প্রকল্প বাছাই করার সময় সেটা আমাদের দেখা দরকার। আমাদের যে লক্ষ্যটা আছে সেটা যেন আমরা অর্জন করতে পারি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা