ছবি: সংগৃহীত
জাতীয়

ডিসি সম্মেলন শুরু ৩ মার্চ

নিজস্ব প্রতিবেদক: আগামী ৩ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয়ে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে।

আরও পড়ুন: বিএনপির দুই দিনের কর্মসূচি শুরু

বিষয়টি নিশ্চিত করে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) মো. আমিন উল আহসান বলেন, আগামী ৩ মার্চ সকালে ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান হবে।

সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরাবরের মতো এটি হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সম্মেলনটি শেষ হবে ৬ মার্চ। গত বছরের মতো এবারও সম্মেলনের মূল ভেন্যু হবে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন।

আরও পড়ুন: আজ থেকে সব কোচিং সেন্টার বন্ধ

তিনি আরও জানান, সরকারের নীতি নির্ধারক, জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের মধ্যে সামনাসামনি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়ার জন্য সাধারণত প্রতি বছর জুলাই মাসে ডিসি সম্মেলনের আয়োজন করা হতো।

করোনা মহামারির কারণে ২ বছর (২০২০ ও ২০২১ সাল) ডিসি সম্মেলন হয়নি। এরপর ২০২২ সালের ১৮-২০ জানুয়ারি এ সম্মেলন হয়। গত বছর ডিসি সম্মেলন হয় ২৪-২৬ জানুয়ারি।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৬

জানা গেছে, ডিসি সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সাথে ডিসিদের কার্য অধিবেশন, একটি উদ্বোধন অনুষ্ঠান, প্রধানমন্ত্রীর সাথে মুক্ত আলোচনা, এছাড়া রাষ্ট্রপতি, স্পিকার ও প্রধান বিচারপতির সাথে সৌজন্য সাক্ষাৎ এবং একটি সমাপনী অনুষ্ঠান হয়ে থাকে।

আসন্ন সম্মেলনে প্রথমবারের মতো প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও ৪ কমিশনারের সাথে বৈঠক করবেন ডিসিরা। কার্য অধিবেশনগুলোতে উপস্থিত থাকেন- মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধি হিসেবে মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সচিবরা।

আরও পড়ুন: ৫ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

ডিসি সম্মেলন উপলক্ষে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা লিখিতভাবে মাঠ প্রশাসনের সমস্যাগুলো নিয়ে প্রস্তাব দিয়ে থাকেন। এগুলো ছাড়াও তাৎক্ষণিক বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন ডিসিরা। কার্য অধিবেশনে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা