সংগৃহীত
লাইফস্টাইল

জাম্বুরার উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক: দেশি ফলের মধ্যে অন্যতম পরিচিত ফল জাম্বুরা। ভিটামিন সি ও ফাইবারের একটি চমৎকার উৎস যা ওজন এবং কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। এতে থাকা উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট সামগ্রীর কারণে তা আমাদের শরীরে অ্যান্টি-এজিং প্রভাব প্রয়োগ করে। ফলে নানা ধরনের সমস্যা থেকে রক্ষা পাওয়া যায়।

আরও পড়ুন: ডেঙ্গু ভাইরাসের ৪ ধরন

জাম্বুরাতে রয়েছে প্রচুর পুষ্টিগুণ। একাধিক গবেষণায় সাইট্রাস জাতীয় এ ফলের বিভিন্ন উপকারিতা উঠে এসেছে। পুষ্টিবিদরা বলেছেন এই ফল হৃদরোগ সমস্যা ভালো করে, লিভারের কার্যকারিতা বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও বার্ধক্য বিরোধী বৈশিষ্ট্যও রাখে। ফাইবার, ভিটামিন সি, আয়রন ও পটাসিয়ামের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি রয়েছে এই ফলে।

চলুন জেনে নেওয়া যাক জাম্বুরার স্বাস্থ্য উপকারিতা-

১) সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে

জাম্বুরাতে রয়েছে ভিটামিন সি, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে ও ফ্রি র‌্যাডিকেলের বিরুদ্ধে লড়াই করে। শরীরে ক্ষতিকর জীবাণু দূর করে এবং ফাগোসাইটোসিস বাড়ায়। জাম্বুরার উচ্চ অ্যাসকরবিক অ্যাসিড উপাদান সংক্রমণের বিরুদ্ধে লড়াই ও প্রতিরোধ করতে শ্বেত রক্তকণিকার কার্যকারিতা বাড়ায়।

আরও পড়ুন: দারুচিনির বিভিন্ন ব্যবহার

২) রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে

জাম্বুরায় রয়েছে উচ্চ মাত্রার পটাসিয়াম। এটি স্বাভাবিক রক্তচাপ বজায় রাখতে সাহায্য করে। কার্ডিয়াক পেশী কার্যকারিতার প্রচারে কাজ করে, খারাপ এলডিএল কোলেস্টেরলের পরিমাণ কমায় ও স্বাভাবিকভাবেই ভালো এইচডিএল কোলেস্টেরলের মাত্রা বাড়ায়।

৩) লিভার ভালো রাখে

জাম্বুরায় নারিনজেনিন ও নারিনগিনের মতো শক্তিশালী ফাইটোনিউট্রিয়েন্ট রয়েছে। এই ফল খেলে তা লিভারকে ফ্রি র‌্যাডিক্যাল টক্সিন থেকে রক্ষা করতে বিস্ময়করভাবে কাজ করে। ফলে হেপাটিক অবক্ষয় রোধ হয়।

আরও পড়ুন: ভেজিটেবল প্যানকেক

৪) তারুণ্য ধরে রাখে

উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যের কারণে জাম্বুরা অ্যান্টি-এজিং প্রভাব প্রয়োগ করতে পারে। ভিটামিন সি সহ অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষতিকারক ফ্রি র‌্যাডিকেলের কারণে ত্বকের ক্ষতি প্রতিরোধ করতে সাহায্য করে। যা ত্বককে আরও তারুণ্যময় করে ধরে রাখতে সহায়তা করে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা